নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মকবুল হোসেন খান

মোঃ মকবুল হোসেন খান › বিস্তারিত পোস্টঃ

রাসসুন্দরী দেবী রাজবাড়ী জেলার গর্ব ।

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭



রাসসুন্দরী দেবী রাজবাড়ী জেলার গর্ব । ১৮৭৫ সালে প্রকাশিত তাঁর লিখিত ''আমার জীবন'' বাংলায় প্রকাশিত প্রথম আত্মজীবনী । রাসসুন্দরী দেবীর আত্মজীবনীতে এ অঞ্চলের প্রায় দুশো বছরের সামাজিক অবস্থা, সামাজিক সংঘাত, মানুষের আশা-নিরাশা, রক্ষণশীলতা, রমণীদের অবরুদ্ধতার চিত্র পাওয়া যায় । তিনি ছিলেন বড়রামদি‌য়ার গৃহবধু । বহরপুরের ৮/৯ কিলোমিটার পশ্চিমে বড়রামদিয়া কালুখালী হতে ভাটি...য়াপাড়া পর্যন্ত বিস্তৃত রেললাইনের একটি স্টেশন । তাঁর লেখায় সে সময়ের নারী সমাজের শিক্ষা এবং প্রতিকূলতার দালিলিক নিদর্শন পাওয়া যায় । তাঁর ভাষায় - মেয়েদের হাতে কাগজ দেখলে সেটি ভারি বিরুদ্ধ কর্ম জ্ঞান করে বৃদ্ধা ঠাকুরানীরা অতিশয় অসন্তোষ প্রকাশ করতেন ।

নিঃসন্দেহে রাসসুন্দরী দেবী রাজবাড়ী জেলার এক মহিয়সী নারী । অথচ, আমরা রাজবাড়ীবাসী তাঁর সম্পর্কে কিছুই জানতাম না । তাঁকে আমাদের মধ্যে আবিস্কার করেন-রাজবাড়ীর আরেক মহীয়সী এবং প্রগতিশীল নারী বিশিষ্ট আইনজীবি দেবাহুতি চক্রবর্ত্রী । তিনি রাজবাড়ী পাবলিক লাইব্রেরীতে ২০০৯ সালে রাসসুন্দরী দেবীর দ্বি-শত জন্মবার্ষির্কী অনুষ্ঠান আয়োজন এবং একই সালে দৈনিক সংবাদপত্রে এক লেখার মাধ্যমে রাসসুন্দরী দেবীকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেন ।

উল্লেখ্য, রাসসুন্দরী দেবীর জন্ম ১৮০৯ সালে পাবনার গোতাজিয়া গ্রামে । ১২ বছর বয়সে বিবাহ হয় রাজবাড়ীর রামদিয়ার জমিদার বংশে সীতারামের সংগে । মৃত্যু ১৮৯৯ সালে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.