| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরজু মুন জারিন
নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।
প্রথম দিন শুভেচ্ছা সবাইকে। শুভেচ্ছা কলামের অংশ হিসাবে
একটি হালকা লেখা।
===================================
হাই হাই
বলছ না কেন
হাই
তাই তাই
বলছি আমি
বাই ।
আমার নাকি
ভুতের ব্যারাম
খাটছি যত
ভুতের ব্যাগার ।
টিকা টিপ্পনী
কাটে সবাই
কানা কানি
সবাই কয় ।
ধার ধারিনা
ধার ধারিনা
কারোর আমি
ধার ধারিনা ।
মন্ত্রী প্রজা
উজির নাজির
তোমাকে আমি
দিব লেস্সন ।
করব নাশ
বদ বোধের
যদি না হও
সত্য তুমি
যদি না হও
সৎ তুমি ।
এক থাপ্পরে
বলব আমি
দূর হও তুমি
বাই বাই
আর নাই সম্পর্ক
হাই হাই ll
২|
১৫ ই মে, ২০১৪ রাত ২:৪৮
আরজু মুন জারিন বলেছেন: মবিন ভাই আপনাকে দেখে কি যে ভাল লাগছে।আপনি প্রথম আলোতে নাই কেন? আমি প্রতিদিন আপনাকে খুজতাম জানেন।
ধন্যবাদ মবিন ভাই কমেন্টস করে প্রেরনা দেওয়ার জন্য। ভাল থাকবেন কেমন।
৩|
১৫ ই মে, ২০১৪ রাত ৩:১১
আরজু মুন জারিন বলেছেন: জাফরুল ভাই নুতুন কোন পোষ্ট শো হচ্ছেনা কেন?বুঝতে পারছিনা।আমিতো কিছু লেখা দিয়েছি সামুতে।এখন সঞ্চালক ভাই কি ওইসব লেখা থেকে পিক করে পোষ্ট করবেন?না কি আমাকে নুতুন করে পোষ্ট করতে হবে।নিয়মগুলি আমাকে কষ্ট করে যদি জানাতেন।ভাল থাকবেন ভাই।
৪|
১৬ ই মে, ২০১৪ ভোর ৬:৪৭
জাফরুল মবীন বলেছেন: বোন আরজু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য।আপনি জেনারেল না হওয়া পর্যন্ত আপনার মন্তব্য আমার নিকট নোটিফাইড হবে না,তাই খেয়াল করতে পারিনি।আপনার প্রশ্নের উত্তরে জানাচ্ছি সামুতে একজন ব্লগার যেন একই দিনে অনেকগুলো পোষ্ট দিয়ে ফ্লাডিং করতে না পারে সেজন্য মডারেটররা সদা সতর্ক থাকেন।এরূপ ক্ষেত্রে তারা ১টি পোষ্ট রেখে বাকিগুলো রিমুভ করে দিতে পারেন।এজন্য একটু সতর্ক হওয়া দরকার।আমি আশা করি আপনি অতি দ্রুতই জেনারেল হয়ে যাবেন।আর হ্যাঁ জেনারেল হওয়ার পর আমাকে অবশ্য অবশ্যই জানাবেন।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
৫|
২১ শে মে, ২০১৪ সকাল ৯:৪৪
আরজু মুন জারিন বলেছেন: তাহলে অতিরিক্ত পোষ্ট গুলি মুছে দিচ্ছি ।ধন্যবাদ জাফরুল ভাই।আপনি জানেন প্রথম আলোতে প্রতিদিন আপনাকে খুজি।
অনেক শুভেচ্ছা আপনার জন্য।ভাল থাকবেন কেমন।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৪ ভোর ৬:২৩
জাফরুল মবীন বলেছেন: অারজু অাপাকে স্বাগতম সামু পরিবারে যেখানে আপনি মুক্তভাবে আপনার ভাব প্রকাশ করতে পারবেন।শুভ হোক ব্লগিং....