| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরজু মুন জারিন
নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।
লাভ এর আসলে ডেফিনেশন কি ?(LOVE নিয়ে লিখা কিছু কথা কিছু গান )
L O V E love মানি কি দুটি মনে জানাজানি তাও বুঝনি
(সিনেমার গান )
Love মানি কি? ধারাবাহিক নাটক হুমায়ুন আহমেদ এর জনপ্রিয় নাটক বহুব্রীহি তে কাদের কে জিজ্ঞাসা করেছিলেন ছোটমামা
কাদের বল তো তোর্ কাছে ভালোবাসাটা কি (ছোট মামার মতে তার পরে এ ফ্যামিলি তে দ্বিতীয় বুদ্ধিমান হছে তাদের কাজের ছেলে কাদের)
কাদের এর বক্তব্য ছিল ভালবাসা হছে একটা শরমের বাপার তবে এর দরকার আছে।
মামার হা হয়ে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিলনা
যাই হোক কাদের এখানে মিন করেছে ছেলে মেয়ের অ্যাফেয়ার।
এবার দেখি বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ এর মতে লাভ বা ভালবাসা কি
রবীন্দ্রনাথ এর প্রশ্ন ছিল একই সখী ভালবাসা কারে কয়
সেকি কেবল ই যাতনাময়..সেকি কেবলি চোখের জল
সেকি কেবল ই দুখের শ্বাস
রবীন্দ্রনাথ এর উত্তর হছে
আমার চোখে তো সকলে শোভন সকলি নবীন
সকলি বিমল সুনীল আকাশ সমল কানন বিশদ
জোসনা কুসুম কমল, সকলি আমার মত
তারা কেবলি হাসে কেবলি গায়
বলে হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন না জানে রোদন,
না জেনে সাধের যতনা যতন
যাতনা যত, ফুল সে হাসিতে ঝরে,
জোসনা হাসিয়া মিলায়ে যায়।
ভালবাসা আসলে কি? তোমার জন্য আমার আকুলতা অথবা কপোত কপতী ডানার আড়ালে পরস্পরের উষ্ণতা খুঁজে ফিরে অথবা সুধু কি রোমিও জুলিয়েট শিরি ফরহাদ, লাইলী মজনু তাদের ভালবাসা ই ভালবাসা অথবা সার্বজনীন যে ভালবাসা।
কেও কেও বলে ভালবাসা বড় না প্রেম বড় . আবার অনেকের জবাব হছে ভালবাসা বড় প্রেমের চেয়ে ।ভালবাসা বড় না প্রেম বড় আমি যদি বলি সব একই শব্দ বিভিন্ন পরিবেশে হয়ে যায় বিভিন্ন ,প্রেম, ভালবাসা, প্রীতি, আদর, আবেগ সব কিছু আসে একই সোর্স থেকে আমরা আমাদের আবেগ অনূভুতি থেকে যখন কারো কিছু করি, কারো সাথে আমার সুখ দুখ শেয়ার করি ভালবাসা থেকে করি. মা ভালবাসে সন্তানকে স্নেহ থেকে মমতা থেকে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা ভালবাসে প্রকৃতির নিয়মে শারীরিক মানসিক আকর্ষণ থেকে।ভাই বোন্, বন্দু বান্দবী সবাই ভালবাসে হৃদয়ে র আবেগে অনুভূতির প্রকাশে।সবাই প্রকাশ করতে চাই "তোমাকে আমি কেয়ার করি" আমার এক প্রতিবেশী আছে যে প্রতিদিন ই আমার জন্য কিছু না কিছু রান্না করে. আমাকে ছাড়া সে খেতে পারেনা. সে তার মা বাবাকে যত না ফোন করে আমাকে তার দিগুণ করে, শত সহস্রবার আমার খোজ করে.।আমি ও তাকে বিলিয়ে দিতে পারি আমার যে কোনো মূল্যবান জিনিস,দরকার হলে হয়তবা আমার শরীর থেকে রক্ত দিয়ে দিব.। এটা বলছি যে কারণে ভালবাসা হছে সে জিনিস মানুষ তখন আপন পর বিবেচনা না করে সব বিলিয়ে দিতে চায়, ভালবাসার মানুষের কোনো খুত ধরতে আমরা নারাজ হোক বা সে যেরকম আমার কাছে সে সোনার মানুষ ।ভালবাসা আমাদের কে সবসময় দেয় ভালো কাজ করার অনুপ্রেরণা.দেয় অনুপ্রেরণা ভালোতে বাস করার।
আজকে আমরা সবাই ভালবাসার এই অপুরূপ বাণীতে উজ্জীবিত হই এক নুতুন দেশ গড়ার সপ্নে। এক নুতুন আমাকে গড়ার সপ্নে, আজ আমরা সবাই ভুলে যাই কি মতবিরোধ আমাদের আছে,ভুলে যাই আমরা সকল হীনতা, দীনতা, যত ক্ষুদ্রতা, নুতুন এক ভালবাসার বাণীতে আমাদের মন প্রাণ আর আমাদের দেশ টাকে পরিচালিত করি , তুমি যেমন ই হও আমি তোমাকে ভালবাসি এটা আসল কথা এটা হতে হবে আমাদের কথা ।.সবাই সবার মধ্যে ছড়িয়ে দিলে ই সেটা হবে ভালবাসা, দেশকে ভালবাসা দেশের মানুষকে ভালবাসা,সর্বপরি এটা হবে নিজেকে ভালবাসা
গাই আমরা রবীন্দ্র নাথ এর মত করে (রবীন্দ্র নাথ এর নিবেদন কবিতা থেকে)
আমার যে সব দিতে হবে সেতো আমি জানি
আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী
তোমারি আনন্দ আমার সুখ দুখ ভরে
আমারে করে নিয়ে তবে নাও যে তোমারি করে।
২|
১৮ ই মে, ২০১৪ রাত ১২:২৮
আরজু মুন জারিন বলেছেন: Lots of valuable energy .Love is inspirational motivational & to live .bhalo means good
৩|
১৮ ই মে, ২০১৪ রাত ১২:২৯
আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ কমেন্টস এর জন্য। শুভকামনা রইলো। ভালো থাকবেন।
৪|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২৪
হামিদ আহসান বলেছেন: সুন্দর লেখা । Love it......................
৫|
২০ শে মে, ২০১৪ ভোর ৪:৪৩
আরজু মুন জারিন বলেছেন:
ধন্যবাদ কমেন্টস এর জন্য। শুভকামনা রইলো। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫১
নজরুল ইসলাম টিপু বলেছেন: ছোট কালে আমার এক ইঁছড়ে পাকা বন্ধু বলত:
LOVE Mean:
L - Loss
O - of
V - Valuable
E - Energy
Finally: Loss of Valuable Energy