| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরজু মুন জারিন
নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।
আমার খুব প্রিয় একটা গান গেয়ে নিচ্ছি প্রথমে।
আর নয় গুনগুন গুঞ্জন প্রেমের
চাদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয় মোর ।
পৃথিবী তোমাদের কে চায়
আর নয় নিষ্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা
খুলে দাও দরজা
কর তুমি পৃথিবীতে
সবার সাথে মায়ার বন্ধন ।
ধরনীর ধুলি হার পরে নাও
করে নাও ভাতৃত্বের ই বন্ধন ।
ওগো প্রিয় মোর
খুলে দাও জানালা
খুলে দাও দরজা ।
লতা মঙ্গেশ এর অপূর্ব একটি গান এইমুহুর্তে সব লাইন মনে করতে পারছিনা যত টুকু মনে পড়ছে তত টুকু শেয়ার করছি l
মাঝে মাঝে একটা হতাশা কাজ করে মনে মনে হয় এই দেশটা কে নিয়ে এই জাতি সর্বপরি নিজেকে নিয়ে কিছু করতে পারলামনা এই জীবনে l
কিছু হতে পারলামনা জীবনে এর চেয়ে বেশি মনে পীড়া অনুভব করি যখন মনে হয় কিছু করতে পারিনি কার ও জন্য বা দেশটার জন্য ।
আসলে দেশের প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য এই মুহুর্তে সর্বশ্য বিলিয়ে দেওয়ার দরকার নাই বা আমাদের সবাইকে যে মহীয়সী মাদার তেরেস্সা হতে হবে তাও নয় l
আমরা সবাই কিন্তু পারি ছোট ছোট দানের মাধ্যমে দেশের প্রতি আমাদের আমাদের ভালবাসা প্রকাশ করতে ।
যেমন আমি করতে পারি আমার বিশ সেট কাপড় থেকে দুই সেট দিতে পারি যার একসেট কাপড় নাই তুমি দিতে পারো তোমার ঘরে অহেতুক দশ পদ খাওয়ার না বানিয়ে দুই পদ এর সামান্য টাকা
যা দিয়ে হয়ত তাদের অভুক্তি পেট টি ভরবে
সে করতে পারে যার আছে তিন চার টা বাড়ি ওখানের কিছু অংশে আশ্রয় পেতে পারে যার কোনো আশ্রয় নাই l
আমি তুমি সে আমরা আমাদের সবার কিছু করণীয় আছে দায়বদ্ধতা আছে সবার সবার প্রতি সমাজের প্রতি।
সরকার কে আমরা অনেক গালি গালাজ করতে। পারি রাজনীতিক ব্যক্তি বর্গ কে ।প্রথমে আমি সতর্ক ভাবে খেয়াল করে দেখি আমি আমার এইছোট রোল টা পালন করছি তো পরিবারে সমাজে পরিবেশে।
সরকার এর দায়িত্ব সুশাসন দেওয়া যেমন তেমনি আমাদের জনসাধারণ এরও মনিটরিং এর পাশাপাশি হতে হবে সহকারী সরকার ।
দেখা যাবে একদিন অদূর ভবিষ্যতে আমাদের ও সরকার এর মিলিত প্রচেষ্টার মাধ্যমে একদিন এই বাংলা সোনার বাংলায় পরিনত হবে ।স্বপ্ন/প্রত্যাশা ঠিক এরকম।
সবাই এভাবে আমার কথা ভাবতে শুরু কর
দেশটাকে ভালবাসতে শুরু কর
দেশের মানুষ কে ভালবাসতে শুরু কর।
সবাইকে অনেক শুভেচ্ছা/ভালবাসা।
©somewhere in net ltd.