নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো ছায়ায় আমার ভূবন

আমি কনফিউসড চরিত্রের মানুষ।অগোছালো সবকিছুতে দোদূল্যমনতা আমার বৈশিষ্ট্য।টু বী অর নট টু বী এই দ্বন্ধে চলছে জীবন।

আরজু মুন জারিন

নিজের সম্পর্কে বলার মত কিছু করা হয়ে উঠেনি এখন। ব্লগ এ লেখা টা প্রথমে ছিল সামাজিক দায়বদ্ধতা। মেসেজ শেয়ার করা। তবে লিখতে লিখতে এখন লেখার ভালবাসায় পড়ে গিয়েছি। নিজে যেমন লিখতে পছন্দ করি অন্যের লেখা ও একই পছন্দ নিয়ে পড়ি। লেখালিখির আরেকটা বড় উদ্দেশ্য হল (অন্যের দৃষ্টিতে তা ফানি মনে হবে ) সামাজিক বিপ্লব করা , মানুষের জীবনে স্বাছন্দ্য আনয়ন করা মূলত আমার দেশের মেয়েদের লেখিকাদের আমি বড় প্ল্যাটফর্ম এ দেখতে চাই। আমাদের দেশে ভাল লেখিকা অনেক কম। অথচ আমার মন বলে অনেক ট্যালেন্ট মেয়েরা আছে। অনগ্রসর সামাজিক পরিস্থিতির কারণে মেয়েরা এক বৃত্তে বন্ধী হয়ে আছে। আমি খুব চাই ওই বাধা সরিয়ে আলোয় ,সাহিত্যে জ্ঞানে আমাদের মেয়েরা পথ চলুক। প্রচলিত দৃষ্টিতে সমাজে চলতে মেয়েদের বাধা গুলি চিহ্নিত করা আমার লেখালিখির আরেকটি উদ্দেশ্য। প্রগতির কথা বলতে চাই ভদ্রতায় , শালীনতায় এবং মর্যাদায়। সামাজিক আভ্রু ভেঙ্গে নয় যা তসলিমা নাসরিন করেছিলেন। বেগম রোকেয়া আমার পথ প্রদর্শক। তিনি মেয়েদের পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন ঠিক ই রক্ষনশীলতার ঢাল ভেঙ্গে নয় , মর্যাদায় থেকে আলোতে নিয়ে এসেছেন মেয়েদের।

আরজু মুন জারিন › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই একই দেশের নাগরিক

১৬ ই মে, ২০১৪ রাত ১২:৫৫

রবি র দেশপ্রেমিক অ্যাড টা দেখে বেশ ভালো লাগল। ছোট একটা অ্যাডে তারা সব কভার করেছে পুরা বাংলাদেশ এর সোশ্যাল , পলিটিকাল সিচুয়েশন । দেশ প্রেমিক কে ?তার প্রশ্নের উত্তরে একজন সি এন জি চালক বলছে আমি দেশপ্রেমিক একজন দাড়ি ওয়ালা পাঞ্জাবি লোক বলছে আমি দেশ প্রেমিক একজন বুদ্দিস্ট বলছেন আমি দেশ প্রেমিক.। তারা দেশটাকে কোন গন্ডির মধ্যে আবদ্দ না রেখে এ মেসেজ দিচ্ছেন আমরা সবাই একই দেশের মানুষ ।আমাদের দেশটা কে ভালবাসি । আমরা সবাই দেশ প্রেমিক বা দেশ প্রেমিক হতে চাই।. দেশ প্রেমিক হওয়ার মানে আমাদের সবার জীবনের নিরাপত্তা বিধান করা।অসহায় মানুষ কে সাহায্য করা।. আজকে আমরা এভাবে ভাবি আমি তুমি আমরা সবাই বাংলাদেশী এভাবে যেন না ভাবি আমি বি এন পি ,সাপোর্ট করি বি এন পি ।তুমি আওয়ামী লিগ এর লোক বা জাপা জামায়াত এভাবে না দেখে যদি আমরা মনে করি সবাই আমরা এক ভূখন্ড থেকে এসেছি বিরোধ ই আসবেনা , আমাদের বিরোধ হবে শুধু অন্যায়ের সাথে, অন্যায়ের সাথে কখনো আপোষ করবনা। সবাই সবাইকে প্রীতি ভালবাসার চোখে দেখি।



আজ আমরা মনে করি আমাদের সব পলিটিশিয়ান দের কে আমাদের মাতা পিতা অভিভাবক।.তারা আমাদের আজকে যখন কোনো দিক নির্দেশনা দিতে পারছেন না তাদেরকে অসহায় মাতা পিতা মনে করে মাপ করে দেই আমরা জনগণ।আমরা ই নেই এই দেশের ভার।.যে যার জায়গায় থেকে তার যত টুকু দেশের জন্য করা উচিত সেটা আমরা করি। একই সঙ্গে আমাদের সব নেতা নেত্রী (মাতা পিতা সম) দের জন্য ভালবাসার এই মেসেজ টা দেই. আপনাদের আমরা অনেক ভালবাসি মা বাবার মতই.আপনাদের কে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসি যদিও জানি আমরা কিছু ই পাইনি আপনাদের কাছে বা কখনো তেমন কিছু পাবনা কিন্তু আমরা ১৬ কোটি বাংলাদেশী শুধু এই অনুরোধ করি আমাদের কে প্লিস ভালবাসুন এ দেশটাকে ভালবাসুন আপনারা প্লিস দেশ প্রেমিক হোন প্রধানমন্ত্রীর পজিশন টা কি ষোল কোটি মানুষ আর তার এই ভূখন্ড এর চেয়ে কি বেশি মূল্যবান? আপনারা যে কোনো একজন কেন সাক্রিফাইস করেন না ? একজন করলে দেখবেন আপনার দেখাদেখি আরেকজন করবেন .একটা ভালো কাজ আরো দশটা ভালো কাজ এর জন্ম দিবে..আরেকটা হিংস্র কাজ জন্ম দেয় শতাধিক হিংস্রতার .আওয়ামী লিগ ফাসি দিছে জামায়াত রাজাকার কে জামায়াত গলা কেটে মারছে আওয়ামী লিগ এর ব্লগের দের বি এন পি বলছে চরম কথা, আওয়ামী লিগ গিয়ে ভাঙছে বি এন পি এর অফিস . এতে সারাদেশ এ যেমন বিশৃঙ্খলা হছে মানুষের জীবনের নিরাপত্তা চলে যাছে সবাই আপনাদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। কোনো এক জন নেতা নেত্রী কেন বলেন না এ দেশ থেকে প্রতিহিংসা দূর হওয়া পর্যন্ত আমি পলিটিক্স এ আসছিনা।.যে কোনো একজন পলিটিশিয়ান এই স্টেপ নিলে দেখা যাবে পুরো দেশের চেহারা এই জাতির ভাগ্য চেঞ্জ হয়ে যাবে।.অপরের জন্য বিসর্জনে যে ভালবাসা সেটা কখনো বৃথা যায়না। এই ভালবাসা শত গুন হয়ে ফেরত আসে।.



পরিশেষে দেশের সব মানুষকে এ দেশ কে আমার অন্তরের গভীর থেকে অনেক ভালবাসা এবং সামু ব্লগের সবাইকে শুভেচ্ছা/ভালবাসা।সবাই ভাল থাকুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ রাত ২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো বলেছেন!

২| ১৮ ই মে, ২০১৪ রাত ১২:২২

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

৩| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২২

হামিদ আহসান বলেছেন: ভাল চিন্তা । সুন্দর ভাবনাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ।

৪| ২১ শে মে, ২০১৪ সকাল ৯:৪০

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই।আপনি সবসময় আমাকে আপ করে দিয়ে যান।অনেক কৃতজ্ঞ আমি।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.