নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘকাল ধ্বংসস্তুপের ভিতর জীর্ণহৃদয় আজো মুক্তি খোঁজে দুর্বোধ্য নাগরিক শহরে.......এম মোস্তাকিম বিল্লাহ্

এম মোস্তাকিম বিল্লাহ্

এম মোস্তাকিম বিল্লাহ্ ( প্রতিষ্ঠাতা কবি পরিষদ{গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত} প্রতিষ্ঠাতা,ধূমকেতু কবি পরিষদ(ধূ.ক.প),সম্পাদক,দৈনিক ধূমকেতু, নির্বাহী সম্পাদক,স্বপ্ন সুখের সারথি, সম্পাদকঃ শব্দশ্রমিক। একক কাব্যগ্রন্থঃ- নিঃসঙ্গ পৃথিবি ও নৈঃশব্দ্যের দীর্ঘশ্বাস । যৌথ কাব্যগ্রন্থ,( ১)সূর্য সিঁড়ি,(২) স্বপ্ন সুখের সারথি(২য় ও ৩য় খণ্ড),(৩) হৃদয়ে বঙ্গবন্ধু,(৪)হৃদয়ে বাংলাদেশ, (৫)প্রবাস প্রান্তর, শব্দমেঘ,ও অন্যান্য

এম মোস্তাকিম বিল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

নির্বোধ চোখ--এম মোস্তাকিম বিল্লাহ্

৩১ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৭

নির্বোধ চোখ //--এম মোস্তাকিম বিল্লাহ্

এ জীবন ভালোবাসাহীন কেটে গেছে বহুকাল,
শুয়ে শুয়ে তুমি আমি দুজনে শুনি ট্রেনের হুইসেল,
বুকের মাঝে সেই আত্মঘাতী প্রেম তাড়িত করে বেড়ায়,
রাত গভীরে উঠে বারান্দায় দাঁড়িয়ে চাঁদ-জ্যোৎস্না দেখে,
সম্মুখে বিশাল আকাশ,সাদামেঘ খুঁজে তার গন্তব্য,
নাগরিক শহরে টেনেছে নীরবতার ছাউনি।

অসুখী পুরুষগুলো নিকোটিনের ধোয়া ছড়িয়ে যাচ্ছে,
রমণীগণ বুকে চাপা কষ্ট নিয়ে হেসে হেসে দুলছে
পুরুষতন্ত্র এই নষ্ট সমাজের বদ্ধঘরের অন্ধকারে।

এক অভিন্ননারী আমার প্রিয়তম,এখনো রাতের
মহাউৎসবে সুখ খুঁজে যায় অন্য সকল পুরুষের বুকে,
ঠোঁটে,বাহুতে,নষ্ট পুরুষত্বের এই নষ্ট সমাজব্যবস্থায়।

আমার এ নির্বোধ চোখ এবার মুক্তি চায়!
ভুলতে চায়! ভ্রষ্ট ভালোবাসা ভালোবাসা,
প্রয়োজনীয়তা-অপ্রয়োজনীয়তা খেলা,
দেহের অতল তলে ঘুমিয়ে থাকা ঘৃণা,ক্লেদ,
অমীমাংসিত ঘরে না ফেরা আহ্লাদী প্রেম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.