নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘকাল ধ্বংসস্তুপের ভিতর জীর্ণহৃদয় আজো মুক্তি খোঁজে দুর্বোধ্য নাগরিক শহরে.......এম মোস্তাকিম বিল্লাহ্

এম মোস্তাকিম বিল্লাহ্

এম মোস্তাকিম বিল্লাহ্ ( প্রতিষ্ঠাতা কবি পরিষদ{গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত} প্রতিষ্ঠাতা,ধূমকেতু কবি পরিষদ(ধূ.ক.প),সম্পাদক,দৈনিক ধূমকেতু, নির্বাহী সম্পাদক,স্বপ্ন সুখের সারথি, সম্পাদকঃ শব্দশ্রমিক। একক কাব্যগ্রন্থঃ- নিঃসঙ্গ পৃথিবি ও নৈঃশব্দ্যের দীর্ঘশ্বাস । যৌথ কাব্যগ্রন্থ,( ১)সূর্য সিঁড়ি,(২) স্বপ্ন সুখের সারথি(২য় ও ৩য় খণ্ড),(৩) হৃদয়ে বঙ্গবন্ধু,(৪)হৃদয়ে বাংলাদেশ, (৫)প্রবাস প্রান্তর, শব্দমেঘ,ও অন্যান্য

এম মোস্তাকিম বিল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর কাছে কেমন বাংলাদেশ দেখতে চাও! শিরোনামে "প্রথম স্থান" অর্জন করেছেন সনিয়া

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

আমাদের ভাতিজি,গোপালগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বাহাড়া গ্রামের কৃতিসন্তান,ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর, শ্রদ্ধেয় বড় ভাই মোঃ সেলিম মিয়ার বড় মেয়ে ষষ্ঠ শ্রেণীর সানিয়া বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রতিযোগিতায়,বঙ্গবন্ধুর কাছে কেমন বাংলাদেশ দেখতে চাও! শিরোনামে "প্রথম স্থান" অর্জন করেছেন,মা'মণির এই সাফল্যলাভে,আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ও তার দীর্ঘায়ু কামনা করছি,সেই সাথে অদূরভবিষ্যৎ স্বচ্ছ সুন্দর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদী।

সানিয়া বঙ্গবন্ধুর কাছে কেমন বাংলাদেশ দেখতে চাও লেখা প্রতিযোগিতায় "প্রথম স্থান" অধিকার করে মুন্সিগঞ্জের ডিসি সাহেবের কাছ থেকে পুরুষকার গ্রহণ করছে। তার লেখাটি নিম্নে দেয়া হলোঃ-
শ্রদ্ধেয় বঙ্গবন্ধু,
আমার সালাম নিবেন!
আশা করি ভালো আছেন। আপনার অবদানে বাঙালি জাতি আজ একটি বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছে । আপনার অবদানে আজ আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। তবুও আজ বাংলাদেশ নানা সমস্যায় ভূগছে। আজকের এই চিঠিতে আমার স্বপ্নে দেখা বাংলাদেশ সম্পর্কে লিখছি। কেমন বাংলাদেশ দেখতে চাই এর সংক্ষিপ্ত জবাবে আমি চাইবো হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থাত্ আপনার স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ যেনো প্রকৃত পক্ষে সোনার বাংলাদেশ নামে সারা পৃথিবীতে পরিচয় লাভ করে। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে হিংসা-বিদ্বেষ এবং ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শান্তি পূর্ন ভাবে ধৈর্য ও কর্মের মাধ্যমে- অর্থনৈতিক,সামাজিক নিরাপত্তায় সুরক্ষিত,আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে এরকম বাংলাদেশ দেখতে চাই! যারা বঙ্গবন্ধু অর্থাত্ আপনার ১৯৭১ সালের ঐতিহাসিক ০৭ ই মার্চের ভাষণ শুনে বাংলাদেশের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের মধ্যে যেই বীর মুক্তিযোদ্ধারা জীবিত আছেন তাদেরকে সম্মান করতে হবে এরকম বাংলাদেশ দেখতে চাই । যারা যুদ্ধে লিপ্ত হয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা সহ তাদের উত্তরসূরিদের সুযোগ সুবিধা প্রদান সহ অধিক সম্মানে সম্মানিত করার মন মানসিকতা রাখতে হবে এবং জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ,নারী ও শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সকল ক্ষেত্রে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা বাংলাদেশ দেখতে চাই। অসাধু নেতাদের বাদ দিয়ে আপনার নীতি আদর্শ মেনে চলে এমন মহোতি সৎ নিষ্ঠাবান ও যোগ্য নেতাদের মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এরকম বাংলাদেশ দেখতে চাই।ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় যে বাংলাদেশ পেয়েছি,তা বহিরাগত ও অন্তর্গত মোটকথা সর্বপ্রকার দেশদ্রোহী অসাধু পরাশক্তি থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অক্ষুণ্ণ থাকুক,তেমন বাংলাদেশ দেখতে চাই! বাংলাদেশ চিরজীবী হোক এই আমার প্রত্যাশা। আজ এখানে ই শেষ করছি। সময় পেলে আরো কিছু লিখতাম। আপনার স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করছি। ইতি-------------
বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক।
সানিয়া। ষষ্ঠ শ্রেণী।
প্রেসিডেন্ট প্রফেসর ড: ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।
মুন্সীগঞ্জ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ

full version

©somewhere in net ltd.