নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘকাল ধ্বংসস্তুপের ভিতর জীর্ণহৃদয় আজো মুক্তি খোঁজে দুর্বোধ্য নাগরিক শহরে.......এম মোস্তাকিম বিল্লাহ্

এম মোস্তাকিম বিল্লাহ্

এম মোস্তাকিম বিল্লাহ্ ( প্রতিষ্ঠাতা কবি পরিষদ{গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত} প্রতিষ্ঠাতা,ধূমকেতু কবি পরিষদ(ধূ.ক.প),সম্পাদক,দৈনিক ধূমকেতু, নির্বাহী সম্পাদক,স্বপ্ন সুখের সারথি, সম্পাদকঃ শব্দশ্রমিক। একক কাব্যগ্রন্থঃ- নিঃসঙ্গ পৃথিবি ও নৈঃশব্দ্যের দীর্ঘশ্বাস । যৌথ কাব্যগ্রন্থ,( ১)সূর্য সিঁড়ি,(২) স্বপ্ন সুখের সারথি(২য় ও ৩য় খণ্ড),(৩) হৃদয়ে বঙ্গবন্ধু,(৪)হৃদয়ে বাংলাদেশ, (৫)প্রবাস প্রান্তর, শব্দমেঘ,ও অন্যান্য

এম মোস্তাকিম বিল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

দেখবো দু\'জন,দু\'জন\'কে খুলে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১২

দেখবো দু'জন,দু'জন'কে খুলে

ভালোবাসা তোমাদের ঘরে আসুক জলস্বপ্নের বর্ষণে,
শুভ্রালোয় ভেসে যাক পৃথিবী নিয়তির দেয়া বিধানে,
এখানে দুপুর বড় ক্লান্ত ভালোবাসাহীন ভালোবাসায়,
জগতের ঋণে জীবন হারিয়েছে তার গতিময় ।

প্রিয়ার চোখ তবুও থাকুক হাস্যউজ্জ্বল-
পখির চোখের মতো,
জীবন হোক বহমান নদীর স্রোতের মতো ।

আমার বেদনা কবিতা হয়েছে,
তোমার সুখ হোক স্বর্গ!

কবিতার স্বর্গে খুঁজে নিবো তোমায়,
যদি আবার ফিরে আসি এই সবুজের বাংলায়,
আমার প্রিয়ার দেশে,কবিতার দেশে,অথবা;
কবিতার সন্ধ্যায় কোন পাঠক সমাবেশে।

সে'দিন মুখোমুখি বসবো দু'জন,
দেখবো দু'জন,দু'জন'কে খুলে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৩:১২

কাওসার চৌধুরী বলেছেন: পড়ে ভাল লেগেছে। শুভ কামনা রইল। ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.