নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত নগরীত মৃত মানুষের কথা

ব্যাক্তিত্ত্যবান হওয়ার চেষ্টায় আছি।। দোয়া করবেন। -সৈয়দ খাজা মাদবর মুহাম্মদ মুসা-আল-কাজিম বর্ষণ মুজাদ্দেদি

মৃত মানুষের কথা

বিষন্নতার মেঘ জমে জমে বুকটা অনেক ভারি হয়ে গেছে। স্মৃতির ভিড়ে চাপা পড়েগাছি অসহায় হয়ে গেছি,নিঃশেষ হয়ে গেছি। একা, একা,একা

মৃত মানুষের কথা › বিস্তারিত পোস্টঃ

আমার আজকের এই Post টি ফেবু এর Respected Sister দের নিয়ে।

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

প্রথমে Plan ছিলও Post টি ইংরেজিতে লিখব। পরে চিন্তা করলাম বাংলায় হলেই ভালো হয়। যে কোন ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।



আমার Respected Sisters !

জীবন নামক এই তরীতে আমাদের অল্প কয়দিনের বসবাস। খুব বেশী হলে আরও ১০০ বছর এই নির্মল সবুজ পৃথিবীতে আমরা বিচরণ করতে পারব আকাশছুঁয়া স্বপ্ন নিয়ে.........

হয়ত আপনার স্বপ্ন-তট-তবরেখাতলে আনমনেই আঁকছেন Celebrity/Famous/Cute girl হওয়ার আকাশ ছোঁওয়া বাসনা।

আজ আপনাদেরকে বলব একটু কষ্ট করে হাজার বছর পেছনে ফিরে যেতে।।

আজ থেকে ৬০০০ বছর আগের এক মহিলা কে দেখি।

সে ছিল ফেরাউন এর বাঁদি। ইসলাম গ্রহনের কারনে তাকে এবং তার তিন সন্তানকে উত্তপ্ত তেলের কড়াই এর মধ্যে ফেলে দেয়া হয়। ঘটনাটির ২০০০ বছর পর রাসুল (সা) যখন মেরাজে ঊর্ধ্বাকাশে গমন করছিলেন, তখন বেহেশতের সুঘ্রান পেয়ে জিব্রাইল আ. কে জিজ্ঞাসা করেছিলেন এটা কীসের সুঘ্রান ? জবাবে জিব্রাইল আ. বলেছিলেন- এটা ফেরাউনের বাঁদির কবর থেকে আসছে।

আজ থেকে ৫০০০ বছর আগের এক মহিলা কে দেখি।

মা হাজেরা । নবী ইসমাইল (আ) এর মা। জনমানবহীন শুন্য প্রান্তরে যখন ছোট্ট ইসমাইলকে সহ ইব্রাহিম(আ) উনাকে রেখে যান তখন উনি আল্লাহ্‌র ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের হাজারো কষ্টকেও বরদাশত করেছিলেন।

আজ থেকে ১৪০০ বছর আগের এক মহিলা কে দেখি।

খানসামা (রা)। নিজের চার ছেলেকে সমরাস্ত্রে সজ্জিত করে যিনি পাঠিয়েছিলেন যুদ্ধের ময়দানে। চার ছেলে শহীদ হওয়ার পর যিনি বলেছিলেন-আলহামদুলিল্লাহ! চার ছেলের শাহাদাতের দ্বারা আল্লাহপাক আমাকে মর্যাদা উন্নিত করেছেন।

এই ডিজিটাল জমানার এক মেয়েকে দেখি ।

মেয়েটির আগের নাম ছিল Richard Benson।

মেয়েটি ছিল UNICEF এর Foreign Adviser। মেয়েটি Hollywood এর একটি ফিল্ম এ অভিনয়ও করেছিল। মেয়েটির বাবা ছিলও কানাডার Second In Chief Marshall । UNICEF এর প্রোগ্রামে আমার সাথে মেয়েটির কয়েকটা Project ছিল। সেই সুবাদে পরিচয়। মেয়েটি ২০১০ এ যখন মোসলমান হয় তখন তার বাবা তাকে ঘর থেকে বের করে দেয়। কিছুদিন পর মেয়েটি আমাকে ইমেইল করল। সে লিখল-তার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। So, প্রতিদিনকার বাজার খরচ তার নিজেকেই করতে হয়। সে জানতে চাইল, সে যখন market এ বাজার করতে যায় তখন Salesman এর সাথে কথা বলতে হয়। এই কথা বললে তার গুনাহ হবে কি না !!!

আমি অবাক হয়ে গেলাম- যে মেয়েটি কিছুদিন আগেও অর্ধউলঙ্গ হয়ে বাইরে বের হত, আজ ওই মেয়েটাই আপাদমস্তক পর্দায় আবৃত থেকেও যখন অপারগতায় Salesman এর সাথে কথা বলাটা নিয়ে চিন্তিত; তখন আমাদের জন্মগত মুসলিম মা-বোনদের অবস্থা বড়ই করুণ । আমরা অনেকেই Facebook এ বিভিন্ন style এ আমাদের ফটো upload করি। কিন্তু একটিবারও আমরা চিন্তা করিনা যে এই সুন্দর দেহটা একদিন কবরের অন্ধকারে রাখা হবে !!! Celebrity/Famous হওয়ার স্বপ্ন সবই ছেরে একদিন এই দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে বিদায় নিতে হবে। সেই Canadian মেয়েটি মোসলমান হবার পরের দিন আমাকে বলেছিল-যখন আমাদের ইন্টারনেট Connection পাই না তখন আমাদের প্রচণ্ড কষ্ট হয় । অথচ বছরের পর বছর আল্লাহপাকের সাথে আমাদের কোনও Connection নাই , কিন্তু একটুও খারাপ লাগে না !

আমার Respected Sisters ! একটু চিন্তা করে দেখুন, কি হওয়ার কথা আর কি হচ্ছে !!! —

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.