নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা হবে না। যেখানে সবকিছুই ভালো! আমি নিজেও দলীয় কর্মী সমর্থক হলেও- নির্মোহ দৃষ্টিতে দেখতে চাই।

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন করতে হলে আবেগ নয়, বাস্তবতা দিয়েই বিচার করতে হবে। বিএনপি দীর্ঘ ২০ বছর ধরে রাজনৈতিক দমন-পীড়ন, মামলা, গ্রেপ্তার এবং সাংগঠনিক চাপের মুখোমুখি ছিল- এটা বাস্তবতা। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ ছিল নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ।

প্রতিপক্ষের হুমকি, সোস্যাল মিডিয়ায় নোংরামিতে জনমনে বিভ্রান্তিকর পরিস্থিতিতেও সরকারের শুরুটা ভালো হয়েছে। প্রথম ১০০ দিনে সরকারের সবচেয়ে বড় অর্জন হতে পারে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ভিত্তি তৈরির চেষ্টা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতোই। অন্যদিকে- জনগণ যে দ্রুত পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অনেক ক্ষেত্রেই দৃশ্যমান ফলাফল এখনো সীমিত।

দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম জনবান্ধব কিম্বা সরকার বান্ধব নয়। আমলাতান্ত্রিক বেড়াজাল থেকে সরকার এক কদমও বের হতে পারেনি। পুলিশ প্রশাসনে এখনো পলাতক সরকারের প্রেতাত্মারা দাপিয়ে বেড়াচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অবস্থা তথৈবচ। নেতৃত্ব শূণ্য দুদক, মানবাধিকার কমিশন নিষ্ক্রিয়। মন্ত্রী বদল ছাড়া আইন ও বিচার বিভাগের কোনো পরিবর্তন হয়নি। মোদ্দা কথা PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়া অন্যসব মন্ত্রী- "ঘুমেঙ্গে, পিয়েঙ্গে, আয়েশ করেঙ্গে"....

এটাও সত্য যে, একটি নতুন সরকারকে রাজনৈতিক বিরোধিতা, প্রশাসনিক জড়তা, পুরোনো ব্যবস্থার সীমাবদ্ধতা এবং উচ্চ জনপ্রত্যাশার চাপ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আরও সমান সত্য যে, জনগণ শেষ পর্যন্ত অজুহাত নয়, ফলাফল দেখতে চায়।
The first 100 days are not enough to transform a state, but they are enough to reveal a government's direction.

সুতরাং বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন যদি এক বাক্যে করতে হয়, তাহলে বলা যায়- এখনো প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে যাত্রার সময়কাল। যে যাত্রা শুরু হয়েছে মোটামুটি সফল ভাবে। সরকার স্বচ্ছ সুন্দর দিকনির্দেশনা দেখিয়েছে, কিন্তু জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন বিচার করার জন্য আরও সময়, আরও কর্মদক্ষতা এবং আরও দৃশ্যমান ফলাফল প্রয়োজন।

(এই মূল্যায়ন একান্তই আমার ব্যক্তিগত)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২৬ সকাল ১১:৩৭

কাঁউটাল বলেছেন: টাইম উইল সে, ১০০ দিন খুবই অল্প সময়।

২৯ শে মে, ২০২৬ রাত ৮:২৯

জুল ভার্ন বলেছেন: অবশ্যই। তাছাড়া সরকার যেখানে ১৮০ দিনের প্রোগ্রাম দিয়েছে- সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে।

২| ২৯ শে মে, ২০২৬ দুপুর ২:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন করতে হলে
আবেগ নয়, বাস্তবতা দিয়েই বিচার করতে হবে।

................................................................................
উনারা বলেছেন ১৮০ দিন আবশ্যক,
সুতরাং ১০০ দিন বিবেচনা করা সঠিক হবেনা ।

২৯ শে মে, ২০২৬ রাত ৮:৩০

জুল ভার্ন বলেছেন: জ্বি সরকার যেহেতু ১৮০ দিনের প্রোগ্রাম দিয়েছে- সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে।

৩| ২৯ শে মে, ২০২৬ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: ২০০১ এর প্রথম ১০০ দিন এর চেয়ে ভালো।

২৯ শে মে, ২০২৬ রাত ৮:৩৬

জুল ভার্ন বলেছেন: প্রকৃতপক্ষে ২০০১-২০০৫ বিএনপি সরকারের জন্য ছিলো আন্তঃরাষ্ট্রীয় ষড়ন্ত্রের কঠিন একটা সময়। সেই সময় সরকার অস্তিত্ব রক্ষার জন্যই লড়াই করতে হয়েছিলো- তারপরও ৫ বছর পাড় করতে পারাটাই ছিলো অনেক বড়ো অর্জন। কিন্তু সেখানেই শেষ ছিলোনা- বিএনপিকে মাসুল দিতে হয়েছে ৩৬ জুলাই'২৪পর্যন্ত। কিন্তু আমজনতার বিএনপিকে গোটা বিশ্বশক্তিও রুখতে পারেনি। এবার বিএনপি অনেক ভালো কিছু করবে।

৪| ২৯ শে মে, ২০২৬ দুপুর ২:৫১

নতুন বলেছেন: তারেক জিয়ার ব্যক্তিগত কাজে উনি তার সদিচ্ছার প্রকাশ পেয়েছে। এটা খুবই একটা ভালো লক্ষন।

এতো দিনের নেতা, আমলাদের উনি তুড়ি দিয়ে পাল্টেদিতে পারবেননা। তার জন্য তার পাশে কিছু ভালো যোগ্য এবং তার মতের মিল আছে মন্ত্রী, এমপিও সাথে থাকতে হবে।

তবে ৬-৮ মাসে তার কাজের ফল দেখা যাবে।

তবে তার দলের উপরে নিয়ন্ত্রন বাড়াতে হবে। সালাউদ্দিনের মতন ভারতে বসে থাকা নেতাকে এমন পদে দেওয়াটা তার দলের উপরে দখল কতটা কম সেটাই প্রমান করে।

তবে তিনি প্রধানমন্ত্রী তার পাশে সঠিক উপদেশ্টা থাকলে উনি দল এবং দেশের নিয়ন্ত্রন নিতে পারেবন।

উনি যেই ভাবে শুরু করেছেন সেই মন এবং মানুষিকতা নিয়ে জনগনের জন্য কাজ করলে জনগনের সমর্থন উনি পাবেন।

২৯ শে মে, ২০২৬ রাত ৮:৩৭

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।

৫| ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৩৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ফুটপাত উচ্ছেদ কে স্বাগত জানিয়েছিলাম‌। গুলিস্তানের মতো এলাকা ফাঁকা করে ফেলাটা ছিলো সাহসী উদ্যোগ। কিছুদিন পর "যেই লাউ সেই কিছু"। প্রশাসন, নেতা-কর্মীরা সব সিন্ডিকেটের পকেটে। দুই ঈদে রবিউল আলমের ব্যার্থতা ছিলো দৃশ্যমান। আপাতত ১০০ দিনের মুল্যায়ন কতোটুকু ই.......

৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৪৪

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশে এখন দৃশ্ব্যমান নাগরিক সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে- হকারদের ফুটপাথ দখল এবং অটোরিকশা। শুধু ঢাকা শহরেই দশ লক্ষাধিক ফুটপাতে হকার ব্যবসায়ী রয়েছে। দশলক্ষ হকার মানে- দশ লক্ষ পরিবার। দশ লক্ষ পরিবার মানে- কমপক্ষে পঞ্চাশ লক্ষ মানুষের জীবন জীবিকা! তাদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করতে হবে। এই সমস্যাকে পূঁজি করে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

৬| ৩০ শে মে, ২০২৬ রাত ১:১২

নূর আলম হিরণ বলেছেন: ফরহাদ মজহার বলেছে, তারেক রহমানের নিজের হাতে কোনো ক্ষমতা নেই, তাকে পিছন থেকে অন্য কেউ পরিচালনা করছে।

৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৪৬

জুল ভার্ন বলেছেন: ফরহাদ মজহার ওরফে গফুর (শেখ হাসিনার নাম করন)কে যে বা যারা কোট করে-তাদের চিকিতসা দরকার।

৭| ৩০ শে মে, ২০২৬ সকাল ১১:৪৫

নকল কাক বলেছেন: বর্জ্য অপসারণে অবহেলায় সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তাকে স্যাক করার মত ঘটনা আরও ঘটাতে হবে। তবে চুনোপুটি না, বরং রাঘব বোয়ালদের ধরপাকড় করতে হবে। এবং শুধু সিটি কর্পোরেশন না, সব সেক্টরে এসব করতে হবে।

৩১ শে মে, ২০২৬ সকাল ৭:৫৭

জুল ভার্ন বলেছেন: শুধু দুই কর্ম কর্তাকেই বরখাস্ত করা হয়নি আরও ছয়জন উর্ধতন কর্মকর্তা যাদের মধ্যে দুইজন ব্রীগেডিয়ার জেনারেল র‍্যাংকের সার্ভিস কমান্ডার আছেন- তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

৮| ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:৪৪

রিফাত হোসেন বলেছেন: আগে ছিল হাসিনা কেন্দ্রীক! এখন পুরুষ নেতা। :) চেয়ার একই, মানুষের বিদল। পরিবার থেকে মুক্ত হয়ে বি এন পি এগুলে কারো খুশি হতাম।

৩১ শে মে, ২০২৬ দুপুর ২:৫৭

জুল ভার্ন বলেছেন: কী বাংলা লিখেছেন!

৯| ০১ লা জুন, ২০২৬ রাত ২:১১

নূর আলম হিরণ বলেছেন: লেখক বলেছেন: ফরহাদ মজহার ওরফে গফুর (শেখ হাসিনার নাম করন)কে যে বা যারা কোট করে-তাদের চিকিতসা দরকার।বিএনপির অনেক বড় বড় নেতা একটা সময় তাকে কোট করতো, এমনকি বিএনপির অনেক প্রোগ্রামে তাকে বক্তব্য দিতে দেখা গিয়েছে! তাদের চিকিৎসা কি চলছে?

০১ লা জুন, ২০২৬ সকাল ৮:৫৭

জুল ভার্ন বলেছেন: বিএনপি কাউকে অসম্মান করে না- কাউকে কিছু বলতেও বলে না, আবার কারোর মুখ চেপে ধরেনা। বিএনপি বুদ্ধিজীবি পোষে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.