| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত মানুষের কথা
বিষন্নতার মেঘ জমে জমে বুকটা অনেক ভারি হয়ে গেছে। স্মৃতির ভিড়ে চাপা পড়েগাছি অসহায় হয়ে গেছি,নিঃশেষ হয়ে গেছি। একা, একা,একা
''জান্নাতে একটা গাছ আছে, যার নাম আত্তাহিয়াতু আর ঐ গাছের প্রশস্ততায় একটা পাখি রয়েছে, যার নাম আচ্ছালাত। আর ঐ গাছের নিছে একটা সমুদ্র রয়েছে সেটার নাম তইয়েবাহ যখন কেউ 'লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ' বলে তখন ঐ পাখীটা পাখা নেড়ে ফড়ফড় করতে থাকে, সেই পাখির হাজার পাখা আছে।প্রতি পাখায় হাজার মাথা আছে(রাবন পুরাই রামধরা!),প্রত্যেক মাথায় হাজার চেহারা আছে, প্রত্যেক চেহারায় হাজার মুখ আছে(রাবণের চৌদ্দ গুষ্টি মিলিয়ে যা আছে), প্রত্যেক মুখে হাজার জিহ্বা আছে(কী বীভৎস!)। প্রত্যেক জিহ্বা দ্বারা হাজার ভাষায় আল্লাহ তায়ালার তাসবিহ পাঠ করে। তাছাড়া সেটার দুটি বাহু রয়েছে একটা পূর্বপ্রান্ত পর্যন্ত এবং আরেকটা পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত। প্রত্যেকটা বাহু আবার ইয়াকুত ও মনিমুক্তা খচিত। সেটার মাথা মুক্তার। অতঃপর ঐ পাখি ঐ গাছ থেকে উড়ে গিয়ে ঐ সমুদ্রে ডুব দেয়। তারপর সেটা সমুদ্র হতে উঠে গিয়ে ঐ গাছের উপর বসে এবং ফড়ফড় করে বাহুগুলু ঝেড়ে নেয়। একারনে তা থেকে প্রচুর ফোঁটা ঝরে। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা প্রতিটি ফোঁটা থেকে একেকটা বড়বড় ফেরেশতা সৃষ্টি করেন। আর এসব ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তায়ালার পবিত্রতা ও তাসবিহ পাঠে মশগুল থাকে।''
ওয়াজ মাহফিল ও জুম্মার নামাজের সময় এসব শুনে একসময় মনে মনে ও উচ্চ স্বরে অনেক কালেমা পাঠ করেছি জানিনা সেসময়ের পাখির পাখা থেকে জন্ম নেয়া বড়বড় ফেরেস্তারা জীবিত বা সুস্থ আছেন কিনা নাকি আল্লাহ সিল মোহর মেরে দেবার পর তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন!
©somewhere in net ltd.