| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তোমাকে দেখলাম ---রক্ত মাংসের তুমি নয় ---vartual তুমি --যা কে শুধুই তাকিয়ে তাকিয়ে দেখতে হয় ---না তার চুল ছোঁয়া যায় ---না তার আঙ্গুল গুলো ফুটিয়ে দেয়া যায় ৫০পয়সা হারে মজুরীতে ।
মনে হচ্ছিল কত যুগ পরে তোমায় দেখলাম যদিও ঘণ্টার হিসাবে সেটা ঠিক ঠিক ৮৪ ঘণ্টা ।যেই আমি আগের দিন রাতে তোমাকে দেখে পরদিন খুঁজে না পেলে গাল ফুলিয়ে --চোখের জলে সুনামি করে ফেলতাম সেই আমার জন্য ৮৪ ঘণ্টা কি যথেষ্টর চেয়েও বেশি নয় ?
তোমাকে দেখার পর আমার ভেতরকার টইটুম্বুর হয়ে থাকা সেই বিখ্যাত জলের কলস টা উপচে পরতে চাচ্ছিল শুধু রাগ করে অন লাইন থেকে চলে যাবে সেই ভয়ে কলসটাকে সামলে রেখেছিলাম
।প্লেনে বসে যখন space ship এর তরুন অভিযাত্রীর মত মেঘ গুলো কে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলে তখন কি পথে কোন পাহাড় চূড়া দেখেছিলে ? দেখেছিলে দু পাহাড়ের মাঝে আটকে যাওয়া মেঘের টুকরো ?আমিও সেই টুকরো মেঘটির মত, আটকে আছি ---আটকে গিয়েছি তোমার মাঝে ---যাকে তুমি ধরে রাখ নি--- আবার ঝরেও যেতে দাও নি ---অদৃশ্য এক হাতে আগলে রেখেছ --সেই হাত টা না আমার চোখে পরে যায় সে জন্য তোমার চেষ্টার অন্ত নেই । দেখব না বাবু--কোন দিন ও সেই হাত টা কে দেখতে চাইব না ----শুধু সেই হাত টা সরিয়ে নিও না--please ,
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮
টিন টিন গার্ল বলেছেন: এক গুচ্ছ ধন্যবাদ ।ভালো থাকবেন।
২|
০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫
হাতীর ডিম বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯
টিন টিন গার্ল বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
৩|
০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৭
অপর্ণা মম্ময় বলেছেন: প্রেম ভালোবাসায় নির্ভরতা খুঁজতে খুঁজতে অনেক সময় ভালোবাসার অনুভবকে ছুঁয়েই দেখা হয় না কখনো কখনো।
শুভকামনা টিন টিন গার্ল
৪|
০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ++++++++++........
৫|
০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: "অদৃশ্য এক হাতে আগলে রেখেছ --সেই হাত টা না আমার চোখে পরে যায় সে জন্য তোমার চেষ্টার অন্ত নেই "
কথাটা খুব সত্যি কারো ক্ষেত্রে.... ছোট্ট লেখায় বড় ভালোলাগা
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
টিন টিন গার্ল বলেছেন: আর কারো ক্ষেত্রে এমন হয় কিনা জানি না---আমার জীবনের অনেক বড় সত্যি এটা । আমি নাকি নাচুনি বুড়ি ।সেই হাত টা দেখে ফেললে নাকি ঢোল এ বাড়ি পড়বে ---তাই লুকানোর এত চেষ্টা । ধন্যবাদ ।
৬|
০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
সোহাগ সকাল বলেছেন: চমৎকার লিখেছেন।
৭|
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২২
জ্যোস্নার ফুল বলেছেন: বেশি ভালো লিখা।
ভিজে গেলাম।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
টিন টিন গার্ল বলেছেন: লিখতে গিয়ে আমারও যে চোখ ভিজেছে কতো বার। ভালো থাকবেন।
৮|
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: টিন টিন একটা কার্টুন চরিত্র। কিন্তু সত্যি কারু নাম হতে পারে এটা আমার ধারণার ও বাইরে ছিলো। সেই ধারণাকে সত্যি করে দিল টিন টিন। না আপনার কথা বলছিনা। আসলে আমার এক সহকর্মীর কথা বলছি। তার সাথে আমার কাজ করা হয়নি। সে এক ব্রাঞ্চে আর আমি অন্য ব্রাঞ্চে কাজ করতাম। একদিন সে আমাদের প্রতিষ্ঠান ছেড়ে ভিন দেশে পাড়ি দেয় স্বামীর সাথে। কেমন আছে কে জানে? আজকে আপনার এই লেখা পড়ে তার কথা মনে পরে গেল। না শুধু তার কথা না, আরো একজনের কথা। যে এক সময় ভার্চুয়াল জগতে ছিলো আমার বন্ধু হিসেবে। আজ তাও নেই।
হঠাৎ মনে হলো- কি করে এমনতর আমার মনে কথা গুলো বললেন? ভালো থাকুন। সব সময়।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
টিন টিন গার্ল বলেছেন: অনেক সময় ই অনুভূতি গুলোর রঙ মিলে যায় কারো কারো সাথে ।তখন মনে হয় আমার সুরে সুর মিলিয়ে কে বাঁশি বাজায়? ধন্যবাদ ভালো থাকবেন।
৯|
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৯
টুম্পা মনি বলেছেন: সুন্দর।
১০|
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
+++ রইল
১১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭
নিষ্কর্মা বলেছেন: উনি কোথায় গেছেন বলা যাবে কি?
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৩
খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস