| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৃঙ্খলাভঙ্গ ও শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো প্রতিনিধি মুন্সি মিসবাহ উদ্দিনকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস স্বাক্ষরিত নির্বাহী আদেশে মুন্সী মো. মিসবাহকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিস্কৃত মুন্সী মিসবাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে প্রথম আলো’র শাবি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
মিসবাহ’র সাময়িক বহিষ্কার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. ইশফাকুল হোসেন সাংবাদিকদের জানান, শৃঙ্খলাভঙ্গ ও শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে মিসবাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিসবাহর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গ আসলে বিষয়টি খতিয়ে দেখতে ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলে, মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. নারায়ন সাহা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শহীদুর রহমান।
তদন্ত কমিটির সদস্য ও কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান শহীদুর রহমান জানান, গঠিত কমিটির প্রাথমিক তদন্তের ভিত্তিতে মিসবাহ’র বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে তাকে সাময়িকভাবে বহিষ্কার করতে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে সুপারিশ করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মিসবাহকে সাময়িকভাবে বহিষ্কার করেন।
প্রসঙ্গত, শিক্ষকের মানহানী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢালাওভাবে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে মুন্সী মো. মিসবাহ’র বিরুদ্ধে গত ১৫ জানুয়ারী সহযোগী অধ্যাপক মো. জহিরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে মিসবাহ’র বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়া হয়
HTML Comment Box is loading comments...
- See more at: Click This Link
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১০
শামা বলেছেন: কোন সাংবাদিককে বহিস্কার করা হয় নাই...! কোন নিউজের জন্য নয়,,,!!! তারপরও এই সব বলদরা কি করে সাংবাদিকতায় আসে?? তাও আবার প্রথম আলোর মত পত্রিকায়....!! সত্যি সেলুকাস......!!
এর আগে লিখেছিলাম, প্রথম আলোর আগের শাবি প্রতিনিধিদের সম্পর্কে...তাই আজ আর বিস্তারিত লিখলামনা।
তারপরও বলি,
প্রথম আলোর প্রথম প্রতিনিধি ফারুক মেহেদী....এখন বিশেষ প্রতিনিধি চ্যানেল ২৪,
এর পরের গাজীউল হক সোহাগ...প্রথম আলোর কুমিল্লাহ প্রথান...
এর পরের এহসান লেনিন.....বিডি নিউজের সিনিয়র সাব-এডিটর,,,আর তার পরের জন,,,,,,!! শিবির করতো,,,,বলে শুনেছি,,,,এখন কোথায় আছে জানিনা।