নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালো আছি। আপনারাও ভালো থাকুন।

নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।

নয়ন বেষ্ট

স্বপ্ন দেখি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশের।

নয়ন বেষ্ট › বিস্তারিত পোস্টঃ

আত্মশুদ্ধির বিকল্প নেই।(রিপোষ্ট)

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

বহু ভাগে বিভক্ত আমাদের দেশের সমাজ ব্যবস্থা। নানা মত ও পথের অনুসারীদের দ্বারা সমাজ আজ আচ্ছন্ন। ধর্মের লক্ষ ও উদ্দেশ্য এক হলেও নানা মত ও পথ বিভিন্ন সময়ে বিভিন্ন গতিপথে চালিত হয়ে আজ সমাজকে এমন এক অবস্থায় এনে দাঁড় করিয়েছে যে শত চেষ্টা করেও তাকে সহজ সরল একক নিরবচ্ছিন্ন গতিপথের দিশা দেয়া সম্ভব হচ্ছে না। এই নানাবিধ ভাগে বিভক্ত সমাজকে একই সুত্র বাঁধতে হলে প্রয়োজন আত্মশুদ্ধি মূলক শিক্ষা ব্যাবস্থা। যা আমাদের দেশে এখনো গড়ে উঠেনি। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হওয়ার মত ভাল মানসম্মত প্রতিষ্ঠান আজও দূর্লভ। যা বর্তমান প্রেক্ষাপটে সুখী সমৃদ্ধশালী একটি জাতি গঠনের প্রধান শর্ত। জাতিতে জাতিতে হিংসা-বিদ্ধেষ হানাহানিতে লিপ্ত আজ গোটা বিশ্ব। দূর্বলের উপর সবলের অত্যাচার এর পাশবিকতা দেখে মনে হয় আমরা যেন সেই আদিম প্রবৃত্তি গুলো আজও আমাদের মধ্যে বয়ে বেড়াচ্ছি।



আসুন আমরা সকলে মিলে পার্থনা করি। "জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেন যার যার ধর্ম অনুসারে এক সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার করে পারস্পরিক ভাতৃত্ববোধের মাধ্যমে সুখী সমৃদ্ধিতে বসবাস করতে পারি।



প্রথম প্রকাশ।

১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৪ |

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯

এসএমফারুক৮৮ বলেছেন: সুস্থ্য চিন্তা ও সুন্দর মানসিকতার দ্বারাই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব।

২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

বড় কঠিন বলেছেন: ঠিক

৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

বড় কঠিন বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.