নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল হোসেন শুভ

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে

নাজমুল হোসেন শুভ › বিস্তারিত পোস্টঃ

"নিরাজ পান্ডে কথন" ভারতের একজন উদীয়মান কপি পেস্ট বিহীন অরিজিনাল মাস্টারপিস মুভি পরিচালক।

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭

"Special 26" -এই মুভি যদি কোরিয়ানদের হাতে পড়ত, নিঃসন্দেহে আরো অনেক ডার্ক হত। টুইস্টের মারপ্যাঁচে মাথা নষ্ট করে দিত। ইন্ডিয়াতে ভালো মুভি বলতে গেলে হয়ই না। এটা বলতে গেলে গোবরে পদ্মফুলের মত।

সাসপেন্স, থ্রিলার -কে কোরিয়ানরা এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।প্রথমে ভাবলাম আবার কোন কোরিয়ান মুভি কপি পেস্ট মেরেছে বলিউড? পরে বুঝলাম, না, এই মুভির ডিরেক্টর, কাহিনী লেখক নিরাজ পান্ডে খুব সম্ভবত কোরিয়ান মুভির ভক্ত। সেই লেভেলের ক্রাইম থ্রিলার সাসপেন্সের দেখা পেলাম মুভিটায়। সুপার্ব অভিনয় করেছে অনুপম খের ও অক্ষয় কুমার (এই ব্যক্তিকে দুই চোখে দেখতে পারতাম না আগে)। এমন সিরিয়াস মুভিতে কমেডি ঢোকানোরর ব্যাপারটাও কোরিয়ান মুভির কথা মনে করিয়ে দেয়। কপি পেস্টের ভীড়ে এমন অরিজিনাল অসাধারণ মুভি তাও ভারতে ভাবাই যায় না।

সম্প্রতি নিরাজ পান্ডের আরেক মুভি এসেছে- Baby. এটাতেও অক্ষয় (বাহ! ছেলেটা ঠিক রাস্তায় এগোচ্ছে এতদিনে!)। সমালোচকরা এটাকে তার ক্যারিয়ারের এখন অব্দি বেস্ট পারফর্মেন্স বলছে। দেখিনি, দেখব ব্লুরে এলেই।

পরিচালক হিসেবে নিরাজ পান্ডে সবে তিনটি মুভিই পরিচালনা করেছেন এবং প্রথমটাই নাকি তার বেস্ট কাজ ছিল- A Wednesday!
ভালো মুভি বহুদিন রেখে তাড়িয়ে তাড়িয়ে দেখতে ভাল লাগে। এটাও রেখে দিয়েছি। যেদিন এক্সপেকটেশন বাড়তে বাড়তে আর না দেখে থাকতে পারব না, সেদিনই দেখব এই মুভিটা। নিরাজ পান্ডের বেস্ট ওয়ার্ক বলে কথা।

সামনে আসছে তার ৪র্থ মুভি -M.S. Dhoni.
নিরাজ পান্ডে এবার একটু ভিন্ন ধারায় এগোচ্ছেন। আগের তিনটা মুভিই ক্রাইম নিয়ে এবং তিনটিই চরমভাবে সফল। এবার কাজ করছেন ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি-র জীবনী নিয়ে। এটা নিয়ে তীব্র আপত্তি আছে। আরে ব্রাদার, ধোনির ক্যারিয়ারই শেষ হয়নি। তাছাড়া আরো কত মাস্টারমাইন্ড প্লেয়ার বাদ দিয়ে ধোনির জীবনী!
শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব -এদের বাদ দিয়ে মহেন্দ্র সিং ধোনি! What The....!
এই মুভি নিয়ে আরেক আপত্তি কাস্টিং-এ। সুসান্ত সিং রাজপুত-কে অন্যরকম ভালো লাগে পারসোনালি। স্পেশালভাবে ওর চেহারায় স্মাইল আমার দেখা অন্যতম বেস্ট। সেই হাসি পিকে মুভিতেও চরম লেগেছে। কাই পো চে -তে ক্রিকেট প্লেয়ার হিসেবেও খুব ভালো অভিনয় করেছিল। নিরাজ পান্ডে মনে হয় সেটা দেখেই ধোনি হিসেবে কাস্ট করছে। চুলের কাটিং-ও দেখলাম ধোনির মত করেছে। কিন্তু চেহারায় আমি দুজনের কোন মিল পাইনি। ধোনির কথা ভাবলে গোলগাল মোটামুটি চেহারার শ্যামলা ছেলের চেহারা ভেসে ওঠে। আর সুশান্তের কথা ভাবলে মনে ভেসে ওঠে একজন ফর্সা সুঠামদেহী নায়োকোচিত চেহারায় ফুটে ওঠা এক সুন্দর মুচকি হাসি। ধোনি হিসেবে সুশান্তকে ভাবাই যায় না।

কাহিনী লেখক হিসেবেও কিছু চরম কাজ করেছেন তিনি। বাংলা মুভি- রয়েল বেঙ্গল টাইগার, হলিউডি মুভি- A Common Man (বেন কিংসলি অভিনীত), তেলেগু মুভি- Someone Like You (কমল হাসান অভিনীত)।

এককথায়, তার লেখা ও পরিচালনা করা সব মুভিই খুব ভালো মানের হয়।

যাই হোক, নিরাজ পান্ডে ভারতের একজন উদীয়মান আশা জাগানিয়া পরিচালক। কপি পেস্ট বিহীন ভালো মুভি পরিচালক যে হাতে গোণা কজন আছে ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রিতে তাদের মধ্যে একজন হিসেবে তাকে মনে থাকবে বহুদিন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: গুড শেয়ারিং। কপি পেষ্ট ওয়ালারা এখন থেকে আর অন্য কোন জায়গায় যেতে হবে না, দেশেই পেয়ে যাবে তাদের কাচামাল।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

আসিফ খোন্দকার বলেছেন: স্পেশাল ২৬ পুরাপুরি নকল না হলেও কিছু কাহিনী ধার করা .।.।.।। The Illusionist (2006) এর সাথে মিল আছে

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

শহিদুল বলেছেন: A Wednesday দেখেছি ভালো লেগেছে Special 26 দেখতে হবে।

পোষ্ট +


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.