নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্পষ্ট লেখারা

নাজমুল হাসান নাঈম

নাজমুল হাসান নাঈম › বিস্তারিত পোস্টঃ

ট্যুরিস্ট

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

মালায়শিয়া এয়ারপোর্টে স্মোকিং জোন অনেকটা দূরে। ইমিগ্রেশন থেকে ১০ মিনিট হেঁটে যেতে হয়। সিগেরেট টানছি, ঠিক এমন সময় ষাটোর্ধ এক ব্যক্তি ঢুকলো। আমার কাছে জানতে চাইলো লাইটার আছে কিনা। আমি তাকে লাইটার বাড়িয়ে দিতেই তার সাথে একটা ভালো সম্পর্ক হলো। আমরা বিভিন্ন ব্যাপারে কথাবার্তা আদান প্রদান করলাম।

লোকটা মুম্বাইয়ের। সিরামিকের ব্যবসা করে! তার তৈরী পণ্য ঢাকায় আসে, এবং তার অনেক পণ্যের কাঁচামাল সে ঢাকা বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করলেও কখনো ঢাকায় থাকেনি। একবার নাকি ওনার ঢাকায় এক রাত থাকার কথা ছিলো। কিন্তু বিমানবন্দর থেকে কেউ একজন বলছে, ঢাকা থাকার মতো জায়গা নয়। আপনি কি পাগল নাকি যে এখানে থাকবেন! লোকটা আমাকে জিজ্ঞেস করলো আসলেই ঢাকা কি এতটাই খারাপ!!

তাকে কি বলবো বুঝলাম না! আমাদের এয়ারপোর্টে বসেই দেশপ্রেমিকরা দেশের বারোটা বাজাচ্ছে! তাকে খুব স্পষ্ট ভাষায় বললাম, আমাদের ট্রাফিক জ্যাম, লোডশেডিং, জলাবদ্ধতা, দুর্নীতি, রাজনীতি এগুলো আসলেই অনেক বড় সমস্যা! কিন্তু এই সমস্যা আরও প্রকটভাবে আপনাদের মুম্বাই, ইভেন পুরো ভারতেই আছে! তাতে কি আপনি দেশ ছেড়ে অন্য কোথাও থাকছেন! আর আমাদের এসব সমস্যা খুব বেশী কিছু না! আমাদের দেশে বৃষ্টি হলে পুরো শহর মুম্বাইয়ের মতো ভেসে যায়না, মানুষ বন্দী হয়ে পড়েনা! আপনাদের ৩২ লক্ষ ৮৮ হাজার বর্গকিলোমিটার আয়তনের দেশে এখনো ট্রাফিক জ্যাম হলে ১০ মিনিটের রাস্তায় ৬ ঘন্টা কাটিয়ে দেন। আর আমরা আপনাদের প্রায় ৩১ ভাগের ১ ভাগ হওয়া স্বত্তেও যেভাবে ট্রাফিক জ্যাম সহ্য করছি তাকি খুব বেশী সমস্যা! লোকটা আর কথা বাড়ালো না! জ্বলন্ত সিগেরেট টা ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেলো!

এবার মূল ব্যাপারে আসি। গত দুইদিনের মাত্র ৩ ঘণ্টা বৃষ্টিতে আমাদের শহরের যে অবস্থা হয়েছে, তাতে রাস্তা ঘাটকে ছোটখাটো একটা নদী বলে চালিয়ে দিলে সেটা মেনে নিতে হবে! যে দুর্ভোগ শহরবাসীরা ফেইছ করছে এ থেকে উত্তরণের পথ বের করতে হবে! আমরা এই স্লোগান কে আর জনপ্রিয় করতে চাচ্ছিনা। “উন্নয়নের নমুনা, বৃষ্টি হলেই যমুনা”। যে ব্যক্তি এয়ারপোর্টে বসে একজন ভিনদেশীকে তার নিজের দেশে ঢুকতেই নিরুৎসাহিত করছিলো, সে হয়তো এমন সমস্যা দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে। হাজার সমস্যায় আমরা জর্জরিত। একটা দুটো ছোটখাটো সমস্যা দূর করা কি খুব বেশী কঠিন কিছু! যদি এভাবেই চলতে থাকে, তাহলে ভিনদেশী কেন, দেশীরাই যাদের সামর্থ্য আছে তারাও এখানে আর থাকবেনা! তখন শহরই থাকবে, শহর কে শহর বানানোর মানুষই থাকবে না!


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.