নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্পষ্ট লেখারা

নাজমুল হাসান নাঈম

নাজমুল হাসান নাঈম › বিস্তারিত পোস্টঃ

ভক্তদের অস্ট্রেলিয়ান ভাব

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

প্রধানমন্ত্রী দেশের বাইরে যেয়ে বলেন, দেশে জঙ্গি উপচে পড়ছে, এমন অবস্থা পারলে আফগানিস্তান পাকিস্তানেও সাপ্লাই দেয়া যায়।

আর অষ্ট্রেলিয়া খেলতে না আসতে চাইলে "হুজুরের মুখ খারাপ"।

এইটারেই বলে দেশপ্রেম, এইটাই বলে একাত্তরের চেতনা।

এইজন্যই সাকিব যখন বলছিল, দেশপ্রেম প্রমাণের মানদন্ড থাকলে ৯০% লোকই ফেইল করবে, তখন এদের মুখ জিওফ বয়কটের মতো হইয়া গেছিল।

আমি রাজাকার গোছের মানুষ। প্রধানমন্ত্রী দেশে জঙ্গি পাইলে অষ্ট্রেলিয়া না আসতে চাইলে সমস্যার কিছু দেখি না। তাও তারা এক্কেবারেই আসবেনা বলে নাই, নিরাপত্তা দল আসবে, দেখবে, তারপর সিদ্ধান্ত নিবে।

এইটা বাংলাদেশ মহিলা দল না, যে নিজেদের বিবিধ সুবিধা পাওয়ার জন্য বোমের শহরে পাঠাইয়া দিবে। এরা "টি" বললে শোনে "টেরোরিস্ট", সেখানে বলছে "জঙ্গি", অস্ট্রেলিয়ানরা তো "জঙ্গিহামলা" শুইনা প্যান্ট ভিজাইয়া বইসা আছে।

ছোটবেলায় শুনছি, দারোগার নৌকায় দারোগার মাঝির ভাব বেশি। আমাদের ভক্তদের ভাব নৌকার মাঝির মতো। কিছু সিরিজ জয়ের পর আমরা ভাব ধরছি ৯৯-২০০৫ এর অষ্ট্রেলিয়ার মতো। আল্লাহ জানে ঐরকম অজেয় হলে আমরা কি করবো! কে জানে আইসিসিশুদ্ধ কিনে ফেলতে চায় কিনা!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

আমি আবুলের বাপ বলেছেন: এইগুলা ছাড়াও প্যান্ট আতংকে নাও আসতে পারে। :)

অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্যান্ট খুলে নেবো না :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১

নাজমুল হাসান নাঈম বলেছেন: আপনার মন্তব্যের ভয়েই মনে হয় আসেনি! :প

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

গেম চেঞ্জার বলেছেন: সাকিবের কথাই কি তাইলে ঠিক??

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১২

নাজমুল হাসান নাঈম বলেছেন: আমি অন্তত তাই বিশ্বাস করি !

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

বিদগ্ধ বলেছেন:
"ভক্তদের অস্ট্রেলিয়ান ভাব" - শিরোনাম মজার হয়েছে।
তয় বাঙালির ভাব এমন বিচিত্র যে... পৃথিবীর কারও সাথে তুলনা চলে না :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১

নাজমুল হাসান নাঈম বলেছেন: আপনাকে ধন্যবাদ! আমাদের তুলনা আমরাই

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

আমি আবুলের বাপ বলেছেন:
র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদএর আজকের বক্তব্য।

দেশকে জঙ্গিদের উর্বর ক্ষেত্র হতে দিতে চাই না : বেনজীর

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১০

নাজমুল হাসান নাঈম বলেছেন: ্বী ওনারা সত্য বলেছেন! মিথ্যা বলি আমরা!

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

নাজমুল হাসান নাঈম বলেছেন: বিদগ্ধ (Y) thank you man

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৭

গেম চেঞ্জার বলেছেন: আপনি রিপ্লাই না করে কমেন্ট করছেন কেন?
রিপ্লাই করলে নোটিফিকেশন আসবে কমেন্ট যে করেছে তার কাছে। যদি না জানেন তবে আমার এই পোস্টে একবার ঢুঁ মেরে আসতে পারেন।
সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য)

(জেনে থাকলে স্যরি)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৯

নাজমুল হাসান নাঈম বলেছেন: আমি জানতাম না ! আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.