| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
dbdM jfhZ
ধন দৌলত বিলাস ব্যসন ছেড়ে নির্লোভ হওয়ার কথা বলা যত সহজ, জীবনে অভ্যেস করা তত সহজ নয়। তারপরও নিরাশার খরস্রোতা নদীতে সাঁতরে সাঁতরে আশার একটি ক্ষীণ আলোর দিকে যেতে চাই।
"আমি থাকব তোমার হৃদয়ের কাছাকাছি।
হয়তো চোখের আড়ালে দৃষ্টি সীমানা ছাড়িয়ে অনেক দুরে।
বিষন্ন সন্ধ্যায় যখন পুড়বে হৃদয় অবসরে
জানবে আমি তখন একা -
শূন্যে নিক্ষিপ্ত নয়নে ভাবছি তোমায়,
স্মৃতির বরফ গলে গলে ভিজবে হৃদয়
সাঝের বাতি উঠবে জ্বলে -
হয়তো হারাব তখন ব্যস্ত লোকালয়ে।"
রাতে প্রায়ই ঘুম আসে না। গভীর রাতে সত্তা থেকে নিদ্রা মুছে যায়। দু'চোখের উপর ভর করে এক নিভৃত ছায়া।এই নিভৃত ছায়া ঘরময় পায়চারী করে আমাকে জাগিয়ে রাখে সারা রাত। রাত শেষের প্রথম অস্ফুট আলো যখন আকাশটাকে র্স্পশ করে তখনও আমি জেগে থাকি। অনূদিত সূর্যের পানে তন্দ্রাচ্ছন্ন চোখে চেয়ে থেকে কেবলই মনে পড়ে দুর প্রবাসের একাকিত্ব, নিঃসঙ্গ একাকী জীবনের কথা। দুঃসহ দুর্ভাবনা আমাকে প্রতি নিয়ত তাড়া করে ফিরছে। তারপরও মনে পড়ে মাতৃভুমির প্রিয় মানুষ গুলির কথা। জয়পাড়া কলেজের বটতলা। রাজপথের সংগামী মিছিল। দোহার থানার কেন্দ্রবিন্দু জয়পাড়া থানার মোড়ের আড্ডা। প্রয়াত সৈয়দ স্যারের বাড়ীর আঙ্গিনার আমতলার কথা। যে আমতলাকে কেন্দ্র করেই দোহার থানার রাজনীতি আর্বতীত হত। এখনও রাজনীতির সমস্ত সুখ দুঃখের স্মৃতি আমাকে মাঝে মাঝে ভাবনায় নিয়ে যায় সেই আমতলায়। স্মৃতির আয়নায় ভেসে উঠে সুখ দুঃখের সাথী বাল্য বন্ধু হারুন,যার অসামান্য অবদানকে আমার জীবনে ছোট করে দেখার কোন অবকাশ নেই। ছাত্রলীগের হাবীব, আবুল, জুলহাস, সোরহাব সহ আরো অনেকের ভালবাসা ভাললাগার সুন্দর মুর্হুত গুলি। মনে পড়ে আর্দশচ্যুত, বিশ্বাসঘাতক, নিচু মন মানষিকতা সম্পন্ন কিছু পথভ্রষ্ট নষ্ট হয়ে যাওয়া ছাত্রনেতা নামধারী চরিত্রহীনদের কথা। যার চারত্রহীন বিশ্বাসঘাতকতার জন্য দোহার থানার উদীয়মান ছাত্রনেতা, দোহার থানার ছাত্ররাজনীতির প্রান পুরুষ, যার কাছে দোহার থানার ছাত্র ও যুব রাজনীতি অনেকাংশে ঋনী সেই সন্মানধন্য যুব নেতা আজ রাজনীতির মাঠে অনুপস্থিত। কতিপয় নস্ট হয়ে যাওয়া বিশ্বাসঘাতক ছাত্রনেতার বিশ্বাস ভঙ্গের কারনে নিজকে গুটিয়ে নিয়েছেন সমস্ত রাজনৈতিক কর্মকান্ড থেকে।
সত্যিকার ভালবাসার একটা মুর্হুত নামগোত্রহীন হাজার বছরের ভালবাসার চেয়ে শ্রেয়। তাইতো ভুলতে পারি না সুরুজ ভাই এর নিঃস্বার্থ ভালবাসার কথা। যার অনুপ্রেরনায় নিজকে সমস্ত প্রকার অন্যায় অপরাধ থেকে সব সময় দূরে রাখতে পেরেছি। যার আদর্শকে এখনও বুকে ধারন করে আছি এ নিঃসঙ্গ প্রবাসে।
একটা রাত মরে যায় শুধু পরদিন একটা নতুন সকাল জন্ম নেয়ার জন্য।প্রতিদিন একটা নতুন সকাল এসে আগের দিনটাকে স্মৃতির কোঠায় ঠেলে দিবে এটাই নিয়ম। আমার ভিতর স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের হাজারো ঘটনা লেখা আছে। তারপরোও আমার কোন অভিযোগ নেই। জীবনের কঠিন বাস্তবতা, এক অপরুপ রহস্য আর ভালবাসা অবলোকনের অবকাশ দেবার জন্যপরম করুনা ময় আল্লাহকে অশেষ ধন্যবাদ।আশা নিরাশার দোলনায় দোলে আমার প্রবাস জীবনের সপ্তম র্বষ চলছে। অথচ নানাবিধ র্কম ব্যস্ততার কষ্টের মাঝে কি যে নিদারুন যন্ত্রনায় ভোগছি তা বলে বুঝানো যাবে না। কেননা আমার দেশ, আমার ভাষা, আমার স্বজন ফেলে অন্য পরিবেশে মানুষ হয়ে জীবন যাপন করছি।এইসব কথা যখন ভাবতে থাকি তখন অনবরত চোখের অশ্রু ঝড়তে থাকে অথচ মোছাবার কোন মানুষ নেই, হায়রে এই হল নিয়তির খেলা। এই হল সাধের প্রবাস জীবন।
সৃষ্টি শীল মানুষের জন্য প্রবাস যেন এক নরক যন্ত্রনা। অমাবশ্যার গাঢ় অন্ধকার চতুরদিকে, অন্ধকারে জোনাকীর আলো খোজতে খোজতে আমি আজ ক্লান্ত ও পরিশ্রান্ত দুঃসহ দুর্ভাবনা আমাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছে।এখন জীবনের এক কঠিন আবর্তে কেবলই ঘুরপাক খাচ্ছে ভাগ্য নামক সোনালী ভবিষ্যত।আমি কি করছি? কি করব? কোথায় যাব? নিশ্চিত ঠিকানা জানা নাই।অনিশ্চিতের পথ ধরে বিরামহীন এ পথ চলার শেষ কোথায় তা'ও আমি জানি না .......................
©somewhere in net ltd.