| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলি চলো হারিয়ে যাই
তিলোত্তমা হতে কয়েক’শ বছর দূরে
যেখানে হাজার নক্ষত্রের রাত থাকবে
দুর্বা ঘাসে পান্নারা খেলবে লুকোচুরি ।
গাছের পাতায় স্বর্ণলতায় হবে আমদের ঘর
বৈকালিক ভ্রমনটা করব কোষা নৌকায়
রাতটা শুধু কাঙ্কাবতী আর ডালিমকুমারের,
ব্যঙ্গমা-ব্যঙ্গমী থাকবে আর কিন্নরকন্ঠী পাখির আসর।
রাতের প্রহর গুনে সোনার কাঠি রুপোর কাঠি হবে উলটপালট
তারপর চির যৌবনা চাঁদ নিয়ে যাবে মথুরায়
যমুনার জলে কৃষ্ণলীলায়, আর শিঙ্গায় বাজবে আগমনী সুর
নিষ্পাপ ফুল পৃথিবী কে করে দিবে মোহময়
দিবে কর্মসুখ দিবে প্ররণা
তুমি আমি আর ফুল-পাখি,
আর গাছের শাখায় হীরামানিক পান্না......
আমি বলি তুমি শুধু শোনো
আর অযুত চোখের তারায় নিযুত স্বপ্ন আঁকো।
©somewhere in net ltd.