| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে এক কথা আছে
বলতে যে নেই বাধা তবু যেন এক ধাঁধাঁ
সকলে বুঝে যায় পাছে
গোপনে গোপনে তাই থাকে একা একা স্বপ্ন আঁকে
দিনে রাতে বারবার
তবু যেন ভয় হয় মান বুঝি যায় যায়
যদি ফুল না ঝরে আবার
জেনে গেলে কিবা ক্ষতি মাঝে মাঝে এই মতি
এই ভেবে দোলে মন
মনে হয় কাছে গিয়ে তার দু’টো হাত ছুয়ে
করি সব সমাপন
গোপনও সে কথা চেপে রাখা সব ব্যাথা
এক্ষুণি বলে ফেলি
ঝেড়ে ফেলে জড়তা নেই কোন ক্ররতা
গোপন আগর খুলি
তবু কেন সভয়ে সংশয়ে সবকথা সবব্যাথা যায় রয়ে।
গোপন কথাটি আজো চৈত্রের কাছে কাঁদে।
©somewhere in net ltd.