| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দআর্তনাদ
বাবা কে নিয়া লেখা ১টা লেখা, পোস্ট না করলে নিজের কাছেই খারাপ লাগবে, তাই পোস্ট করলাম...।।
আমার বাবা সরকারি একটা ছোটো চাকরি করতেন। পানি উন্নয়ণ বোর্ড। কেরানি ছিলেন। খুব সম্ভবত ভীতু মানুষ ছিলেন বলেই ঘুষ খাওয়ার সাহস করতেন না। একবার এক কান্ড হলো। তখন এরশাদের আমল। সরকার থেকে কি একটা সুযোগ দেয়া হলো জমি বা অন্যকিছু কেনার জন্য। একটা নির্দিষ্ট এমাউন্টের টাকা জমা দিলো অফিস থেকে ১০,০০০ টাকা দেয়া হবো। বাবা সেই সুযোগ কাজে লাগালেন। এরপরের ঘটনা লটারি জেতার মতো। বাবা ১০,০০০ টাকা পেলেন। আমাদের জীবন একদম বদলে গেল।
টিফিন আওয়ারে আমরা স্কুল থেকে বেরিয়ে দেখতাম বাবা স্কুল গেটে দাঁড়িয়ে আছেন। তার হাত ভর্তি কেক, পেস্ট্রি, কোল ড্রিংক। আমরা তিন বাপবেটা স্কুলে বসে অন্য ছেলেদের দেখিয়ে দেখিয়ে টিফিন খেতাম। বাবা প্রতিদিন টিফিন আওয়ারে অফিস পালিয়ে গাদাখানেক খাবার নিয়ে আসতেন। আমরা বসে বসে খেতাম। আহ, কি মধুর ছিল সেই দিনগুলি। এইভাবে মাসখানেক চলার পর বাবার টাকা ফুরিয়ে গেলো। আমাদের পিতাপুত্রের ''মধুচন্দ্রিমার'' করুণ সমাপ্তি ঘটলো। আবার সেই শো শো রোদ্দুরে মাঠ পার হয়ে বাড়ি ফিরে ভাত খাওয়া। ভরা পেটে স্কুলে যাওয়া। সেই টাকা দিয়ে বাবার জমি কেনা হয়নি। পুরোটাই আমরা টিফিন খেয়ে উড়িয়েছি।
আমার মেয়ে রশ্মি একবার অদ্ভুত একটা বায়না ধরেছিলো। আকাশের চাঁদ তাকে এনে দিতে হবে। ওর মা হেসেই অস্থির।
আমি রশ্মিকে আশ্বস্ত করলাম। বললাম, দেখি কি করা যায়।
মেয়েকে নিয়ে বাসার ছাদে গেলাম। চাঁদের দিকে হাত বাড়িয়ে বিকট তিনটি লাফ দিলাম। আমার কণ্যা হেসেই অস্থির। ওর চাঁদ না পাবার কষ্ট চলে গেলো।
বাবারা সবসময় ধনী। কোনও বাবা হেডস্যারের কাছে চিঠি লেখে, কোনও বাবা চাঁদের দিকে তাকিয়ে লাফ মারে।
মানুষ দরিদ্র হয়, কিন্তু বাবারা কখনো দরিদ্র হয় না।
বাবারা বড়লোক। ধনের দিক দিয়ে না হোক, মনের দিক দিয়ে।
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬
নিঃশব্দআর্তনাদ বলেছেন: বাবাকে সেই ছোট বেলায় হারিয়েছিতো তাই এই বিষয় গুলো খুব বেসি উপলব্ধি করতে পারি...।।
২|
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮
সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন। আসলেই প্রতিটি বাবা-মা চান, তাদের সন্তান সুখে থাকুক।
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮
নিঃশব্দআর্তনাদ বলেছেন: ঠিক বলেছেন, সন্তান ভালো থাকলেই তাদের ভালো থাকা হয়ে যায়...।।
৩|
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০
লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন।
++++++++++++++
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮
নিঃশব্দআর্তনাদ বলেছেন: ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬
নীল ভোমরা বলেছেন: সুন্দর পোস্ট! বাবা-মা সবসময় সন্তানদের সুখী দেখতে চান! সাধ্যের মধ্যে কোন সব সাধ পূর্ণ করতে চেষ্ট করেন। এতেই তাদের সুখ!