নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ আর্তনাদ

আমি অন্য কিছু কোরবো বলে তোমার কাছে এসে,আমি সবাই কেবল সবাই হয়ে যাই...।।

নিঃশব্দআর্তনাদ

নিঃশব্দআর্তনাদ › বিস্তারিত পোস্টঃ

.................. ২১ সেপ্টেম্বর, পালটে যাওয়ার শুরু যেখান থেকে ..................

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

SSC পাশ করে ঢাকায় চলে আসলাম পড়াশুনা করার জন্য।

আমার বাসা থেকে কলেজের দুরুত্ব ছিলো অনেক বেসি,

(আমি থাকতাম লক্ষিবাজার আর আমার কলেজ ছিল ধানমন্ডি আইডিয়াল কলেজ)



তাই এলাকার কলেজের টিচারদের কাছেই পরতে হলো আমাকে, (প্রথম বছরটা)

ফিজিক্স পড়ার জন্য ১জন স্যারের কাছে গেলাম তার কাছে গিয়ে তো আমার আক্কেল গুরুম, পুরো কোচিঙয়ে আমরা ৩জন ছেলে,

বাকি ২৫ খানা মেয়ে...।

পরে নিজেকে বুঝালাম মহিলা কলেজের টিচারের কাছে পড়লে এই অবস্থাই হবে।

স্যার যেমন খুব ভালো মানুষ তেমনই কবিতা প্রেমিক ছিলেন,

তার নাম সারোয়ার আযাদ।

মহানগর মহিলা কলেজের টিচার ছিলেন...।।

এতক্ষন যা বললাম , এইবার আসি মূল প্রসঙ্গে,

প্রথম যেদিন স্যরের কাছে পড়তে যাই,

সংখায় কম বলে সামনের বেঞ্ছ এ বসি আমরা,

হঠাত ১টা হাসির শব্দ কানে লাগতেই পিছনে ফিরে তাকাই,

অসম্ভব সুন্দর ১টা মেয়ে কি মায়াবতি তার চেহারা,

ঐ মুহুর্তেই আমিতো ...।

((সেই অনুভুতি বলে বুঝানো যাবে না, ঊফ সে কি যে উত্তেজোনা))

এই প্রথম কোন মেয়েকে দেখে আমার ভিতরে শুরু হল ঝর,

যার থামার কোন সম্ভাবনা দেখলাম না।

সেই রাত্রেই আরো ১টা কবিতা লিখলাম,

কবিতার মূল চরিত্রটাকে অলংক্রিত করলাম সেই সেই মায়াবতি কন্যার নামে।

আমার বড় বোন কবিতা টা পড়ে বলেছিলো এটা তোর লেখা এখন পর্যন্ত সেরা কবিতা,

কিন্তু এই নাম টা কার, খুব শান্ত গলায় বললাম কবিতার নায়িকার।

এর পরের ঘটনা গুলু খুব কমন ,

পড়াশুনায় এতো সিরিয়াস সেই ছেলেটার পড়াশুনায় লাগলো গন্ডোগোল,

বই খুললেই দেখি সেই কন্যার মুখ খানি ,

ঘুমালেও দেখি ,

খেতে গেলেও দেখি,

যেখানে যাই ঐ মুখ খানি ছাড়া আর কিছু দেখতে পাই না ।...।।

তাকে বলতেও পারতাম না,

আবার নিজেকে নিয়ন্ত্রন করাটা খুব কস্ট হয়ে জাচ্ছিলো...।।

১টা সময় স্যরের কাছে যাওয়া ছেরে দেই,

কিন্তু লাভের চেয়ে ক্ষতিটাই খুব বেশী হয়েছিলো ।।

আর কোনভাবেই হারানো নিয়ন্ত্রনটা ফিরিয়ে আনিতে পারিলাম না...।।

যার রেজাল্ট HSC তে ফেল।

((যত রকম প্রত্যাশা ছিলো আমার পরিবারের আমাকে নিয়ে, সব কিছুর যবনিকা ঘটলো))



জীবন ধারাটাই পালটে গেলো আমার।

পরে আবার পরিক্ষা দিয়ে সাভাবিক জীবন ধারায় ফিরতে শুরু করি...।।

((কতো টুকু ফিরতে পেরেছি সেটা এখনো অজানাই রয়ে গেছে))



আমি হুমায়রাকে লাস্ট দেখেছি আজ ৭ বছর হয়ে গেলো।

((পরে তাকে দেখার জন্য সম্ভাব্য অনেক জায়গায় ঘুরেছি,শুনেছিলাম UCC তে ভর্তি হয়েছিলো ঢাকা শহরে যত গুলো শাখা ছিলো কোন শাখা বাদ রাখিনাই, তারপরেও দেখা পাইনাই তার)



কিন্তু কখনোই তাকে আর বলা হল না যে আমার এই আবেগ ,

অনুভুতির কথা গুলো...।।

আজ ও আমি মনে মনে খুজি সেই হুমায়রাকে,

না, আমার আবেগ, অনুভুতি, বা আমার এই পরিনতির কথা গুলো বলার জন্য না,



শুধু দূর থেকে দেখবো কেমন আছে সেই হুমায়রা,

সে কি আগের মতোই আছে...???????

নাকি পরিবর্তনশীল এই সমাজের পরিবর্তনের ছোয়া তাকেও স্পর্শ করেছে,

সে কি এখনো চুরি ভাঙ্গার মতো শব্দ করেই হাসে,

কথা বলার সময় সেই বড় বড় চোখ গুলো কি আগের মতোই উঠানামা করে ,

নাকি সব বদলে গেছে ...............।।



শুধু দূর থেকে দেখবো কেমন আছে সেই হুমায়রা.........।। ( শংকলিত)



(আজ সেই ২১ সেপ্টেম্বর যে দিন প্রথম দেখি হুমায়রাকে সেই দিন টা ছিলো বুধবার সময় ছিল বিকেল ৫ টা)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: নিঃশব্দ এই আর্তনাদ পৌছে যাক তার কানে

সেই প্রার্থনা করি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

নিঃশব্দআর্তনাদ বলেছেন: সৃস্টিকর্তা আপনার পার্থনা গ্রহন করুক, আমিন...।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.