নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় ধারাপাতে দেখ নেই বিয়োগের ঘর

মুর্দা ফকির

সময় দিয়াছে ডাক হামার কি সাধ্য বসি থাকিবো ঘরোত

মুর্দা ফকির › বিস্তারিত পোস্টঃ

আমার হল কেন সন্ত্রাসীদের দখলে?আমার বিশ্ববিদ্যালয় কেন পুলিশের পদতলে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

শত বছরের ও অধিক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়য়ের ইতিহাসে আজ স্মরনকালের কলঙ্কের দিন।নিজেদের ন্যায্য অধিকারের দাবি আদায়ের লক্ষ্যে আজ রক্তঝরেছে ছাত্র ছাত্রী এবং সন্মানিত শিক্ষকদের ।

সেই ২০০৫ সালে সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর ই বিভিন্ন সময়ে হল নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা ।প্রশাসনের আশ্বাসের ছোড়াছুড়ি ,ভিসিরা আসেন ভিসিরা যায় ,সরকার আসে সরকার যায় আর সোভাগ্য বলে মাঝে মাঝে আসেন নেতা নেত্রিরা পিলার উদ্ভোধন কারতে ।এভাবেই ঘুরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীরা ভাগ্য ।









জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২ টি হল আজ ভুমিদসসুদের দখলে,প্রশাসনের সর্বোচ্ছ মহলের নজর থাকা সত্ত্বেও নেয়া হচ্ছে না বিশেষ কোন উদ্দ্যেগ।যার কারনে শিক্ষার্থীরা বার বার ফুসে উঠতে বাধ্য হচ্ছে ।সর্বশেষ পুরান ঢাকার গডফাদার হাজী সেলিমের হাত থেকে তিব্বত হল এর দখল নেয়া নিয়ে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।বার বার শিক্ষার্থীরা আল্টিমেটাম দেওয়া সত্ত্বেও প্রশাসনের উদাসীনতার কারনে শিক্ষার্থীদের মাঝে আরও বিক্ষুব্দ হয়ে ওঠে তাই আজ তিব্বত হল দখল করতে যায় তারা।







কিন্তু বিনা উস্কানিতে নির্বিচারে শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। পুলিশের ছিটা গুলি,লাঠিচার্জ, টিয়ারশেল থেকে খাবার ক্যান্টিন থেকে শুরু করে মেয়েদের কমন রুম, এমন জায়গা নেই যেখানে বাদ পরেনি। আহত হয় ছাত্র শিক্ষক সহ তিন শতাধিক।





বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারম্যান আহত

প্রশ্ন

১।কার স্বার্থে ,কার নির্দেশে এই কলঙ্ক জনক হামলা?

২। হাজী সেলিম সহ ভুমিদসসুদের সম্পদ রক্ষা কি ছাত্র-ছাত্রী দের জীবনের চেয়ে দামী ?

৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ২২ হাজার শিক্ষার্থীদের আর কত হলের জন্য প্রহর গুনতে হবে?

৪।সরকারের উচ্চ নীতি নির্ধারক মহলের এ বিষয়ে নজর থাকা সত্ত্বেও নীরব কেন?





নর্থব্রুক হল ১৯০৪ সালে তোলা ছবি।







মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: এ সমস্যা নিরসনে সরকারকে এগিয়ে আসতে হবে

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

পাঠক১৯৭১ বলেছেন:



সন্ত্রাসীরা বেকার, ওদের থাকার দরকার আছে তো!

ইউনিভার্সিটিতে পুলিশ থাকলে ভালো, লাঠি না দেখলে ছাত্ররা পড়ে না।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

উপপাদ্য বলেছেন: বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসহায় শিক্ষার্থী মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই।

এদের শত্রুর অভাব নেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার নিজেই, পুলিশ, স্থানীয় সন্ত্রাসী চক্র, ভুমি খেকো এবং ছাত্রলীগ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

ইউর হাইনেস বলেছেন: আপনাদের ন্যায্য অধিকার আদায় করে নেন।আমাদের সমর্থন ও শুভেচ্ছা রইল।।

সংগ্রামের অপরপৃষ্ঠেই সফলতা।।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১১

বেলা শেষে বলেছেন: প্রত্যেক সরকারের আমলেই একই সমস্যা। সরিষা ক্ষেতেই ভুত, আবার ভুত তাড়াবে কে?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫০

আঁধার রাত বলেছেন: পুলিশ খুব দুসটু, খালি গুলি করে। গুলি করার জন্য জামাত শিবিরের মিছিল বেশ কিছৃু দিন পাই নাই তাই হাতের এমটা ঠিক আছে কিনা পরিক্ষা করল। লোকো মুখে শৃুনি হল নাকি দশটা তয় খালি তিব্বত হল নিয়া এত লাফালাফি কেন? সেলিম গলাকাটা সংগঠন কইছে তাই। আমরা কামাই করে ভাত খাই, জানি কত চালে কত ভাত। হুদাহুদি সাধারন ছাত্রগুলারে পিটুনী খাওয়াল। তান্ডব চালালে পুলিশ গুলি করে না পুলিশ গুলি করে উপরের অর্ডারে! আফসোস বায়বীয় এক আন্দোলন করছে তারা। বায়বীয় এ কারনে যে সবিই আমরা আমরাই তো- তিন লাইন লিখে নীচে দস্তখত করে দিলেই যা পাওয়া যায় তার জন্য এ নাটকের কি দরকার আমার দূর্বল এন্টিনায় এ সিগনাল ক্যাচ করে নাই। ধুলাবালি কাদামাটির বানায় শীতের পিঠা- মিছামিছি খেয়ে বলি আহ বেজায় মিঠা।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১

মুর্দা ফকির বলেছেন: সরকার তার পুলিশ বাহিনী নিয়ে এগিয়ে এসেছে প্রতিবার X( X( @পরিবেশ বন্ধু

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫

মুর্দা ফকির বলেছেন: দুঃখজনক ভাবে সহমত@পাঠক১৯৭১

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭

মুর্দা ফকির বলেছেন: এদের শত্রুর অভাব নেই X( X(
সহমত X( X( @উপপাদ্য

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

মুর্দা ফকির বলেছেন: ধন্যবাদ,পাশে থাকার জন্য @ইউর হাইনেস

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭

মুর্দা ফকির বলেছেন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আন্দোলন নিয়ে প্রতিবারই বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। @বেলা শেষে

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০২

মুর্দা ফকির বলেছেন: ঐ তিন লাইন আর দস্তখত এর জন্যই মুলত সব আন্দোলন হয়।@আঁধার রাত

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

অথৈ সাগর বলেছেন: প্রশ্ন টা ঠিক কিন্তু উত্তর কার কাছে আশা করছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.