নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় ধারাপাতে দেখ নেই বিয়োগের ঘর

মুর্দা ফকির

সময় দিয়াছে ডাক হামার কি সাধ্য বসি থাকিবো ঘরোত

মুর্দা ফকির › বিস্তারিত পোস্টঃ

ছহিই উচ্চারণগত সমস্যা।। একেবারে উড়িয়ে দেওয়ার মত নয়।।।।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

বাংলা ভাষার বেশ কিছু শব্দের উচ্চারণ নিয়ে প্রায়শ সমস্যা হয়। দেখা যায় যদি কেও ভাল ভাবে উচ্চারণ করতে না পারে তখন তার অঞ্চল নিয়ে প্রশ্ন উঠে। আদৌ ইহা কি সত্য যে অঞ্চলগত কথা শুদ্ধ উচ্চারণের অন্তরায় ?
কিছু শব্দ যেমন-
সাড়ে, ষাড়ে, ছাড়ে
আমরা, আমড়া
আশা, আসা...ইত্যাদি।
এধরণের আরও অনেক শব্দ আমরা কম বেশি জানি, যাদের উচ্চারণ প্রায় একই রকম আমি যদি চিটাগাংবা নোয়াখালীর বা কুষ্টিয়ারর এর আঞ্চলিক ভাষায় কথা বলি তবে এ এধরণের সমোচ্চারিত শব্দ উচ্চারণ করতে আদৌ সমস্যা কিনা?
আরেকটা সমস্যা দেখা যায় , শুদ্ধ চলিত ভাষার কোন আঞ্চলিক ভাষা ই পাওয়া যায় না, আবার চলিত ভাষার শুদ্ধ উচ্চারণ লিখিত রূপই পাওয়া যায়, কিন্তু কথ্য রূপের উচ্চারণ পাওয়া খুবই কষ্টকর (আমি পাই নাই)। সে ক্ষেত্রে তার উচ্চারণ (কথ্য রূপে) এর সঠিক মানদণ্ড নির্ধারিত হওয়াটা কি প্রয়োজন না?
আমি বাংলার ছাত্র নই। তাই বোধহয় এ ধরণের প্রশ্ন আসতেছে। সংশ্লিষ্ট কারো মতামত পেলে উপকৃত হব।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

গেম চেঞ্জার বলেছেন: সারে, সাড়ে, ষাড়ে, ষাঁড়ে, স্যারে, ছাড়ে, ছারে

সবগুলোর যথার্থ ব্যবহার জরুরী

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

মুর্দা ফকির বলেছেন: সহমত চেঞ্জার ভাই।
কিন্তু উচ্চারণ নিয়া সমস্যার একটা সহজ সমাধান প্রয়োজন।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

ঢাকাবাসী বলেছেন: এই যে কঠিন সব উচ্চারণের শব্দগুলোই তো বাংলা ভাষার সৌন্দর্য। অবশ্য এগুলো হারিয়ে গেছে অনেকখানি। ট্যাব মোবাইলের যুগে ওসব আর থাকবে টাকবে না! সবই 'সারে' 'আসা' হয়ে যাবে!

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: চলিত ভাষার আঞ্চলিক রুপ মনে হয় কুষ্টিয়ার কোন অংশ থেকে নেয়া ছিলো। তেমনই কিছু পড়েছিলাম মনে হয়। খুব সম্ভবত প্রমথ চৌধুরী স্ট্যান্ডার্ড হিসেবে সেটা বেছে নেন। শিক্ষার হার বাড়বার সাথে সাথে সারা দেশের মানুষের কথ্য ভাষা সময়ের সাথে একই রুপের কাছাকাছি চলে আসবে। আগে যোগাযোগ ছিলো কম, এখন অনেক বেশি। ভাষা সবসময়ই পরিবর্তনশীল একটা ব্যাপার। নিজের মতই চলবে।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

মুর্দা ফকির বলেছেন: ইংরেজি শব্দ গুলা সার্চ দিলে সহজেই স্ট্যান্ডার্ড উচ্চারণ পাওয়া যায়। যা ধরে নিয়ে আমরা উচ্চারণ শুদ্ধ করতে পারি। এরকম বাংলা ভাষাতেও যদি এধরণের সুবিধা থাকত আমার মনে হয় উপকার ই হইত।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

রাতুল_শাহ বলেছেন: আমি আমার কলিগ "আমরা আর আমড়া উচ্চারণ করছিলাম"

আমরা উচ্চারণের সময়: "আ" হালকা হয়ে যাচ্ছে
আমড়া উচ্চারণের সময়: "আ" গভীর টান দিয়ে শুরু করতে হচ্ছে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

মুর্দা ফকির বলেছেন: এধরণের সমস্যা গুলোর সমাধানের জন্য ব্যাকরণবিদের কাছে যাওয়া ছাড়া কোন উপায় নেই। স্ট্যান্ডার্ড কথ্য রূপ ই সহজ সমাধান হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.