নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজদ্বীপ

বিলাল হোসাইন নূরী

bilalhossainnuri.blogspot.com

বিলাল হোসাইন নূরী › বিস্তারিত পোস্টঃ

এই দেশটাকে বড় ভালোবাসি

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

এই দেশটাকে বড় ভালোবাসি, ভালোবাসি তার নাম-

লাল সবুজের পতাকাটা তাই হেসে হেসে ওড়ালাম

নীল আকাশের কোলে-

তার সাথে দেখি আমার সকল সুখের স্বপ্ন দোলে !



দীঘির শরীরে ফুটে থাকা সেই কলমী ফুলের লতা

ধীরে ধীরে দেখি সে-ও হয়ে যায় আমার কণ্ঠহার-

পাখির ডানায় লেখা আছে যেন “স্বপ্নের স্বাধীনতা”

যে ডানায় ভেসে হতে পারি আমি সাতসমুদ্র পার।



এ এমন দেশ- যেখানে পথের ধুলিরাও সোনা হয়-

পলি ধোয়া মাঠে জেগে ওঠে শত জীবনের সঞ্চয় !



নতুন ধানের হলুদ হাসিতে যে পুলক ঝরে পড়ে

সে পুলক নিয়ে গড়ে তুলি আমি সবুজের সংসার-

ঝরা বকুলের সফেদ পাঁপড়ি কুড়ায়ে দু’হাত ভরে

বুকে রেখে দিই প্রকৃতির এই সুরভিত উপহার ।



এই দেশটাকে বড় ভালোবাসি, ভালোবাসি তার নাম-

তাকে বাঁচাতেই হয় যদি হোক আরেকটা সংগ্রাম

একাত্তরের মত-

ভয় নেই, আমি পার হতে জানি রক্ত-সাগর কত !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.