নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশাচ্ছন্ন দিগন্তে লাল চাঁদ আমি হাঁটছি উষ্ণ নিঃশ্বাস নিচ্ছি এই মাত্র আমি পান করেছি হেমলক বিষ বিষের দহন আমার হাত-পাকে মুচড়ে দিচ্ছে আর হাটতে পারছি না পঙ্গু করে দিচ্ছে আমায় আমি নিঃশ্বাস নিতে পারছি না মনে হয় মারা যাচ্ছি......

মুহাম্মদ নোমান উদ্দিন

অনেক দেখেছি, প্রতিটি আকাশের নিচে ফিরেছে দৃষ্টি । পেয়েছি অনেক। নগরসমূহের কোলাহল,সন্ধ্যা, এবং আলোয়, আর সর্বদা। অনেক জেনেছি, জীবনের সিদ্ধান্ত। ওহ্, শব্দ ও দৃশ্য। নতুন মায়ায় ও শব্দে প্রস্থান!

মুহাম্মদ নোমান উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

প্রেম

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩

আমার প্রথম প্রেমিকার নাম ছিল রেশমা
রেশমা নামের মানে কি আমি জানি না
আমি থাকে ডাকতাম রাজকুমারী বলে
লোকে বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ ইংরেজ কবি শেলি ও গৌতম পুত্র মুকুন্দের
আমি বলি সব ডাহা মিথ্যা পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ আমার রাজকুমারীর
তার এক চাহনিতে কবির বুক এফোঁড় ওফোঁড় করে হাজার হাজার কবিতা জন্মাতে বাধ্য
আমিও সেই চোখ নিয়ে লিখে ফেলেছিলাম কয়েকটি কবিতা
চুল ছিল ঘন কালো
খোলা চুলে আমি অশান্ত এক মস্তজঙ্গল দেখতাম
ঠোট দেখলেই মনে হত নিমিষেই ঐ ঠোট থেকে সব রস নিংড়ে নেই
শরীর দেখলে মনে হত সেই শরীরে ডুব দিয়ে সকাল সন্ধ্যা স্নান করি
তার পাড়ার গলিতে সেই মুখ সেই, শরীর দেখার জন্য বখাটেদের আড্ডা লেগেই থাকতো
তাদের কতশত প্রেমে আবেদন পেত তার হিসাব রাখা মুশকিল
সব জমা হত প্রত্যাখ্যানের খাতায়
কোন এক নির্জন দুপুরে তার বাড়ির কলিংবেল বেজে উঠে
সে তার খোলা চুলের জঙ্গল নিয়ে দরজা খুলতেই এসিড এসে পড়ে তার মুখে শরীরে
তারপর থেকে সে আমার প্রেমিকা না
তাকেও ডাকি না রাজকুমারী বলে
এখন দেখা হয় মাঝে মধ্যে
মাথা নিচু করে চোখ ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে থাকে আমার সামনে
সেই চোখ নিয়ে কোন কবিতার জন্ম দেয় না আমি
আমার এখন তার শরীরে ডুব দিয়ে সকাল সন্ধ্যা স্নান করতেও ইচ্ছে জাগে না
খোলা চুলেও অশান্ত জঙ্গলও দেখি না
বন্ধুদের আড্ডায় কথা হয় তাকে নিয়ে
তারা বলে আমি নাকি শুধু শরীর নিয়ে খেলা করতে চেয়েছিলাম
ভালোবাসায় নাকি শরীর,শরীরের সৌন্দর্য কোন কিছু না মনটাই আসল।
আমি তাদের বলি, তাহলে মানুষ প্রথম দেখায় প্রেমে পড়ে কেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.