| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীমের মাঝে সীমাহীনতার সীমানায় আশাতুর চোঁখে চাওয়া এই কালো চোঁখজোরা আজোও চেয়ে থাকে অপার সম্ভাবনার আশার ভেলার পানে ।
চলে যাওয়া হাজারো রজনীর দুঃখ নিয়ে বেদনার রক্তিম তিমিরে ঘিরে রাখে তার চারপাশ । অরক্তিম তনুখানি ডলে পড়ে রাতুল রংয়ে মাঁখা মাটিতে । হাজারো রোনাজারি আর আতঙ্কের মাঝে কেটে যায় তার প্রতিটা বেদনার মুহুর্তের এক-একটা শর্বরী । প্রতিটা ভোর হয় তার বুকভরা আশা নিয়ে । চেয়ে থাকে বাম হস্তের দিকে থাকা দিগন্তটার পানে । এই বুজি তার প্রিয়মানুষটা তার দিকে ছোট-ছোট পদ পেলে হাসিমাঁখা মুখে সুর বাধে একটা সব পাওয়া গানে । জড়িয়ে ধরে, বাধতে চায় তাকে ধরার সবচেয়ে শক্তিশালী কোন বাধনে । ৪৪ বছরের সব গ্লানি যেরে চেয়ে থাকে তার মুখের পানে । কিন্তু বিষাদের নীলে মাঁখা আকাশটা যেন তার সুখটাকে কিছুতেই মানতে চায়না, টেনে হেচড়ে অদিতিকে ডুবিয়ে দেয় পশ্চিম আকাশে, তার সাথেই ডুবে যায় তার আশার তরী । সবকিছু তার কাছে ঝাঁপসা হয়ে আসতে থাকে । আবারো তাকে স্বাগত জানায় প্রিয়বিয়োজনের যন্তনায় কাতরানো বেদনাময় রজনী ।
©somewhere in net ltd.