নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেদনার একরাশ নীল ছোঁয়া ।

অন্তহীন বেদনা

বিস্ময়ের সাথে তাকিয়ে থাকি তোমারি চলে যাওয়ার পথ পানে ।

অন্তহীন বেদনা › বিস্তারিত পোস্টঃ

বিষাদের ডায়রী ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

ভালবাসা কখনো জগতের বেচেঁ থাকার আশ । আবার কখনো হয় বিষাদ অনলের শ্বাস ।

ক্লাসের আধখোলা জানালাটার পাশে বসে আছে তপু । একটা মৃদু বাতাসে সমস্ত তনুটা শীতল হয়ে এসেছে তার । প্রচন্ড রোদের প্রখর তাপে সেদ্ধ হয়ে যেমন একটা পরিবেশ আশা করেছিল, তার সমস্ত পরিবেশটাই যেন ঐই দক্ষিনমুখী জানালাটার পাশে বিরাজ করছিল । আজ একটু আগেই কলেজে পৌছেছে সে । একে একে সবাই সমাবেত হতে লাগল ।
সবাই আসাতে মনের মাঝে একটা অন্যরকম প্রশান্তি এল তপুর । আজ অনেক দিন হল তারা একসাথে আড্ডা দেয়না,আজ জমিয়ে আড্ডা দিবে । কিন্তু আড্ডার সমস্ত মনোযোগ কেড়ে নেয়,নীল রঙের জামা পরা পতিক্ষারত এক মানবীর দর্শনে । যাহার মায়াবী চোঁখজোরা, চন্দ্রবধন মুখমন্ডলের মাঝে হারিয়ে ফেলে নিজেকে ।সমস্ত ভালোবাসার ব্যাকরণের অর্থ
অনেক পাল্টে যায় সেই মানবীর দর্শনে ।
বুকের ভেতরে উঠে সমুদ্রের সমেত অনুভবের ঢেউ ।সে যেন তরী ভিরিয়ে দেয় তার হৃদয়পুর রাজ্যে । ভালবাসার অসীম আকাশটা খুলে দেয় তাকে পাখি হয়ে উড়ার জন্য । তাকে নিয়ে প্রতিটা রজনীতেই সে স্বপ্ন দেখতে শুরু করে ।পড়ার বদলে
তাকে নিয়ে লিখে যায় হাজারো রোমান্টিক কবিতা ।

কিছুকাল সযত্নে থাকা নিস্তব্দ অনুভূতিগুলো জাগরিত হয় তার এক বন্ধুর সাথে কথা বলে । সেও তার অনুভূতির কথাগুলো বন্ধুটাকে জানায় । তার সেই বন্ধুটাও প্রতিশুতি দেয় যে, তাকে সকল প্রকার সাহায্য করবে । কিন্তু ভাগ্য বিধাতা বুঝি তার ভাগ্য লিখনে এই মানবীর কোন আশ পাশ ধরেনি । তাহার(মানবীর) সম্পর্কে সমস্ত তথ্য গুটে জানতে পারল যে, ভাগ্য বিধাতা নাকি আরেক মানবের ভাগ্যে তাহাকে লিখিয়া দিয়েছেন ।
একটা স্বপ্ন দেখার আগেই তার অপমুত্যু হয়ে গেল তপুর জীবনে । সংকীর্ন হয়ে গেল তাহার ভালবাসা নামক জগতের পথখানি ।আজ পড়তে বসলে সে লিখে যায়, শত বিরহের কবিতা । ভালবাসার কোন গল্পই আজ তাহার কাছে পূর্ন মনে হয়না ।

আর আজ সেই কারনেই এই ব্লগটাকে বেছে নিয়েছে বিষাদের ডাইরী হিসেবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৯

কালের সময় বলেছেন: ভাল লেখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.