| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---------------------
আপন করে নিয়েছি শহরের ছোট-ছোট গলিকে
যেখানে প্রবাহমান জীবনের স্রোত,
ভাসিয়ে নেয় যত গোপন প্রাচীন দুঃখের জঞ্জাল
আমি সেখানে নতমুখে বের করে দিই
হৃদপিণ্ডে আটকা পড়া কিছু প্রবীণ দীর্ঘশ্বাস
গলিতে সন্ধ্যারাতের ল্যাম্পপোস্ট নরোম আলোয়
রিক্সার হুড দিয়ে ঢাকা প্রেমিক-প্রেমিকার হাত
ধরাধরি ;
প্রেমিকের চুম্বনে লজ্জায় লাল
হওয়া প্রেমিকাদের ভেতর তুমি আছো,
এদের সুখে আমি আছি
----
২|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
নাজিম চৌধুরী বলেছেন: চালিয়ে যাওয়া বড় কষ্টের দাদা । তবুও চেষ্টা অব্যাহত থাকবে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চালিয়ে যান