নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহে যাও/ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও! (আবুল হাসান)

নাজিম চৌধুরী

www.fb.com/nzm.chy

নাজিম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দাঁড়কাকের ইতিহাস এবং প্রজাপতির ডানায় ভর করে আসা নরক

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

১.



প্রভু এক খুঁটি গেড়ে দিয়েছিলেন

কেউ প্রশ্ন তুলেনি,

টিকটিকির দল ঠিক-ঠিক ঘন্টা ভাজিয়ে দিয়েছিল আপামর জীবজগতের হয়ে !



বেঁকে বসেছিল শুধু এক দাঁড়কাক

কোন এক তরতাজা ভোরে যে খুঁটি নড়িয়ে দিয়েছিল



কিছু প্রশ্ন করার অপরাধে প্রভু তার মৃত্যুদণ্ড দিয়েছিলেন



২.



সব প্রজাপতি ধরতে নেই । ঐ সৌন্দর্যের ফাঁদে আটকা পড়েই পুড়তে হয় নরকের যন্ত্রনায় ,

এইতো এখন আমার সম্মুখে তিড়িংবিড়িং নেচে বেড়াচ্ছে স্বর্গের কোন এক প্রজাপতি দলের রানী । বাতাসে ছড়িয়ে বসন্তের বাতাবী নেবুর ঘ্রাণ !

তবুও আমি সেটা ধরে ফেলবার দুঃসাহস রাখিনা । ধরে ফেললেই ছুটে যাবে । আজ নয়তো কাল ; অথবা পড়শু । তারপর আমাকে পুড়তে হবে । প্রজাপতির ডানায় ভর করে আসা নরকের আগুনে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

নীল বরফ বলেছেন: খুব ভাল হয়েছে।
:) :)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভাল

৩| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

নাজিম চৌধুরী বলেছেন: অসং্খ্য ধন্যবাদ ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মামুন রশিদ বলেছেন: চমৎকার লিখেন আপনি । অনুসরণে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.