নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহে যাও/ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও! (আবুল হাসান)

নাজিম চৌধুরী

www.fb.com/nzm.chy

নাজিম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

/বৃষ্টিকন্যা/



সেই বৃষ্টিকন্যার কথা মনে পড়ে-

শুধু বৃষ্টি হলেই যাকে দেখা যেত,

পাশের তিনতলা বাড়ির ছাদে।

আর আমাদের মতো যারা; অকারণ উদাস হয়ে যেত বৃষ্টির ফোঁটা গুনে

তাদের চোখ গিয়ে পড়ত ওখানে, ওই তিনতলা বাড়ির ছাদে।



কেউ কোনকালে দেখেনি তাকে

কোন রৌদ্রজ্জ্বল দিনে,

অথবা শীত বসন্তে ;

বৃষ্টিকন্যাকে দেখা যেত শুধুই বৃষ্টির দিনে,

আকাশ ভেঙে জল পড়ার উৎসবে।



২০/০৬/১৪



/দাঁড়কাকের ইতিহাস/



প্রভু এক খুঁটি গেড়ে দিয়েছিলেন

কেউ প্রশ্ন তুলেনি,

টিকটিকির দল ঠিক-ঠিক ঘন্টা ভাজিয়ে দিয়েছিল আপামর জীবজগতের হয়ে  !



বেঁকে বসেছিল শুধু এক দাঁড়কাক

কোন এক তরতাজা ভোরে যে খুঁটি নড়িয়ে দিয়েছিল



কিছু প্রশ্ন করার অপরাধে প্রভু তার মৃত্যুদণ্ড দিয়েছিলেন



/প্রজাপতির ডানায় ভর করে আসা নরক/



সব প্রজাপতি ধরতে নেই ।  ঐ সৌন্দর্যের ফাঁদে আটকা পড়েই পুড়তে হয় নরকের যন্ত্রনায় ,

এইতো এখন আমার সম্মুখে তিড়িংবিড়িং নেচে বেড়াচ্ছে স্বর্গের কোন এক প্রজাপতি দলের রানী । বাতাসে ছড়িয়ে বসন্তের বাতাবী নেবুর ঘ্রাণ !

তবুও আমি সেটা ধরে ফেলবার দুঃসাহস রাখিনা  ।  ধরে ফেললেই ছুটে যাবে  ।  আজ নয়তো কাল ; অথবা পড়শু  ।  তারপর আমাকে পুড়তে হবে  ।  প্রজাপতির ডানায় ভর করে আসা নরকের আগুনে ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: তিনটাই সুন্দর! ভালো লাগলো

২| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷ ২য় টি ভিন্ন রকম ভাল লাগা ৷

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

মামুন রশিদ বলেছেন: তিনটাই সুন্দর । ভালোলাগা+

৪| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০১

নাজিম চৌধুরী বলেছেন: ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.