নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহে যাও/ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও! (আবুল হাসান)

নাজিম চৌধুরী

www.fb.com/nzm.chy

নাজিম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আলোর নিষেধাজ্ঞা (কবিতা)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬

কোন সাহসে তুমি আলো জ্বালাতে আসো

রোদ্দুর খেয়ে অন্ধকারে পরে আছি কতকাল,

কোন সাহসে তুমি তপস্যা ভাঙতে আসো?

কে তুমি নিষিদ্ধ নারী!



এখানে আলোর দ্বৈতধর্ম নিয়ে তর্ক হয়না

এখানে আলোকিতরা নিষিদ্ধ, এখানে শুধুই চিতাদের গরম প্রশ্বাস

কোন সাহসে তুমি আলো জ্বালতে আসো;

দুহাতে আমার ধূমায়মান সালফিউরিক এসিড।



এখানে এই অন্ধকারে আমি চিতাবাঘ পুষি

এখানে আমার চিতাবাঘের সংসার

অন্ধকারে বসে আমি চিতার নখের দৈর্ঘ্য মাপি!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লিখেছেন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

বাংলার পাই বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.