নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অনেক বড় হবার স্বপ্ন , সেই স্বপ্ন আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি!

কমরেড ওমর ফারুক

গরীবের স্বপ্ন দেখতে নেই।।।

কমরেড ওমর ফারুক › বিস্তারিত পোস্টঃ

ময়নার স্বপ্নের ময়নামতি............

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

লেখক নিজেও জানে না কি হবে তার লেখার শিরোনাম। আবল তাবোল লিখে যাচ্চে লেখা শেষে দেখা গেল এটা একটা চমৎকার উপন্যাস হয়ে গেছে। সেখান থেকে সবচেয়ে পচন্দের দুটি লাইন নিয়ে শিরোনাম ঠিক করলো। স্কুল কলেজের গদবাদা শিকল থেকে বেরিয়ে যখন ইউনিভার্সিটির বারান্দায় এলো তখন খাছায় বন্ধি থেকে মুক্তি পাওয়া ময়না পাখির মতো পেছনে তাকানোর সময় নেই। পেছনের সময়টা বন্ধিশালায় রেখে যে কয়টা কায়দা কানুন আর ডাকাডাকি শিখিয়েছে তা দিয়ে পথ চলতে শুরু। কোথায় নীল নদ কোথায় আমাজান বন খুজতে বেরিয়েছে ময়না পাখি। খুজতে খুজতে ক্লান্ত শ্রান্ত দেহ কৃত্তিম গাছে এলিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। কে জানে এই কৃত্তিম গাছও তার পাওনা নিতে হাত পেতে বসে থাকবে। পাওনাটা না দিয়ে রিনি হয়ে ছুটতে থাকলো গন্তব্যপথে। কখন আসবে আমাজান বন সুন্দর একটা বাসা বানিয়ে নীলনদের পানি পান করে হেলান দিয়ে আরামের একটা ঘুম দিবে। সেখানে এসে জমা হবে হাজার স্বপ্ন হাজার রঙের নোনা জল। স্বপ্ন গুলো বুনে যাবে অক্লান্ত পরিশ্রম করে। বলছিলাম ময়না এখনো আমাজানের পথ পায়নি মাত্র আরব সাগরের উপর দিয়ে উড়ে যাচ্চে, এখানে তার বিশ্রাম নেয়ার কোন জায়গা নেই চারদিকে ভয়াল পানির হিংস্র থাবা। ভয়ে ভয়ে এক চন্চু পানি খাবার সাহস পর্যন্ত করতে পারছে না। কখন আবার প্রান আয়ু কেড়ে নিভে অথই সাগর। আর একটু কষ্ট কর ময়না এই তো আর একটু পরেই আরবের তীর সেখানে গিয়ে বিশ্রাম হবে, হবে সামন্য আহার এই তো আর চার বছরের পথ। এই সাগরে শুধু পানি আর পানি তার পরে আবার নীল নদ ময়না বড় ক্লান্ত স্বপ্ন দেখে যাচ্চে ময়না। এই নীলনদের পরেই সে পৌঁছে যাবে আমাজানে। কিন্তু স্বপ্নের বিতরেও ভয় আমাজানে পৌঁছে সে পারবে তার স্বপ্নের বাসা বুনতে। অনেক কষ্ট অনেক জড় তুফান পেরিয়েও যদি সে না পায় তার স্বপ্নের বাস্তব ঠিকানা কি ভাবে চলবে সে এই অরন্যের পক্ষীকুলের সাথে। আরো কতো কিছু এসে জমছে ঘুমের গোড়ে। হঠাৎ ঘুম ভাঙলো চোখ মেলে ময়না দেখে সে ময়নামতির পাহাড়ে বসে আছে এতক্ষন যে আরব সাগর নীলনদের স্বপ্ন দেখেছে তা চিরচেনা ময়নামতী । যেখানে সারা দিন বিচরন করে দিন শেষে এসে ঠাই নেয় পাহাড়ের বুকে। আজ ময়না স্বপ্ন দেখেই ক্লান্ত। কি আজব স্বপ্নের গোড়ে ছিল ময়না। আমাজান বনে স্বপ্নের বাসা বুনার অপেক্ষা আর অপেক্ষা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.