নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ গুলো একদিন হয়ে যাবে অমানুষ, অমানুষ সব হয়ে যাবে ফানুশ। মানুষগুলো একদিন উড়বে আকাশে, উড়তে উড়তে মাটিতে ডুববে। :) “তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে, পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন, মানুষ র’বে না আর, র’বে শুধু মানুষের স্বপ্ন :

অনিসাদ রাজেদ

আমি কি একটি বই !!! যে আমার পরিচিতি থাকবে ???

অনিসাদ রাজেদ › বিস্তারিত পোস্টঃ

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি তথ্য একটি মাত্র এন্ড্রয়েড অ্যাপে !!! (Offline)

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য একটি মাত্র এন্ড্রয়েড অ্যাপে !!!!!
তাও আবার অফলাইনে !!!!

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য এমনি একটি গুরুত্বপূর্ণ এন্ড্রয়েড অ্যাপ হল Admission Help BD। অ্যাপটি সম্পূর্ণ অফলাইন।মানে একবার ইনস্টল করলে তথ্য পেতে আর ইন্টারনেট লাগবে না।
.
অ্যাপটি কেন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণঃ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়ছে। ভর্তি পরীক্ষার জন্য শুধু প্রস্তুতি সম্পন্ন করাই
যথেষ্ট নয়; পাশাপাশি খোঁজ রাখতে হয় অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন: এডমিশন নোটিশ, আবেদন প্রক্রিয়া, আবেদনের সময়সূচি, ভর্তি পরীক্ষার তারিখ ইত্যাদি। কিন্তু এতগুলো ভার্সিটির তথ্য সম্বন্ধে খোঁজ রাখা সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্যও বটে। অ্যাডমিশনের সময় যেখানে ১-২ মিনিটও অতি মূল্যবান সেখানে সকল প্রতিষ্ঠানের ভর্তি তথ্য সংগ্রহ করতে গিয়ে ব্যয় করতে হয় প্রচুর সময়। অনেকে শুধু যথাসময়ে তথ্যের অভাবে কাঙ্ক্ষিত ভার্সিটিতে আবেদন করতে পারে না বা আবেদনের সময় শেষ হয়ে গেলে আফসোস করতে হয়।
.
এই সব ঝামেলা নিয়ে চিন্তা করার দিন শেষ। এই ঝামেলা থেকে কিছুটা মুক্তি দেয়ার জন্য চলে এসেছে Admission Help BD অ্যান্ডয়েড অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে বাংলাদেশের সকল পাবলিক ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ভার্সিটিতে ভর্তির সকল তথ্য, আবেদন প্রক্রিয়া, আবেদনের যোগ্যতা, ভর্তি পরীক্ষার সময়সূচি সবই জানা যাবে। এখন থেকে আর বার বার বিভিন্ন ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে নোটিশ চেক
করতে হবে না। সকল ভার্সিটির তথ্য পাওয়া যাবে একটি অ্যাপেই। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সহযোগিতা ও সময় বাঁচাতে আমাদের এই প্রচেষ্টা। অ্যাপটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।প্লে স্টোর লিংক নিচে
দেয়া আছে। অ্যাপটির বৈশিষ্ট্যঃ
.
১।বুয়েট, রুয়েট, কুয়েট চুয়েট, মেরিন একাডেমীসহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, প্রতিষ্ঠা কাল,
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থপনার তথ্য।
.
২।সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা, ভর্তি পরীক্ষার তারিখ, প্রবেশপত্র ডাউনলোডের তারিখ, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আবেদন পদ্ধতি, কোন বিশ্ববিদ্যালয়ে
কি কি সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে কয়টি সীট আছে, ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন, মেধা তালিকা কিভাবে করা হয় এমন সকল তথ্য রয়েছে অ্যাপটিতে।
.
৩।সরকারী মেডিকেল কলেজে ভর্তির সকল তথ্য ও কোন মেডিকেলে কয়টি সীট আছে এর তথ্য।
.
৪।বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কি কি সাবজেক্টে অনার্স ও মাস্টার্স করা যায় ও বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার জন্য আছে যোগাযোগের নম্বর।
.
৫।জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সব তথ্য।
.
৬।সকল সরকারী পলিটেকনিকের কোনটি তে কি কি সাবজেক্ট আছে ও কোন সাবজেক্টে কয়টি সীট আছে তার তথ্য।
.
৭। বিসিএস সম্পর্কিত সুশান্ত পাল এর কিছু লিখা।
.
৮।Motivate yourself সম্পর্কিত বেশ কিছু লিখা আছে ঝংকার মাহাবুব এর।

এছাড়া পরবর্তী ভার্সনে যা যা থাকছেঃ
.
১।বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং সম্পর্কিত তথ্য।
.
২।বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ভর্তির তথ্য।
.
৩। কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাবেন তা নিয়ে কিছু তথ্য।
.
৫।ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য কি কি বই পরবেন।

ডাউনলোড লিঙ্কঃ:- Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১

অবেলার পানকৌড়ি বলেছেন: দেশ সত্যি এগিয়ে যাচ্ছে।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫

অনিসাদ রাজেদ বলেছেন: সে আশায় ই তো পথ চেয়ে দাড়িয়ে থাকা :)

কমেন্টের জন্য ধইন্যা পাতা :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.