| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১২ টি সেরা উপায় শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার জন্য বাংলা ভাষাতে | 12 Best Ways For Students To Earn Money Online In Bengali
বর্তমানে প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে শিক্ষার্থীদের জন্য অনলাইনে ইনকাম করার অনেক সুযোগ তৈরি হয়েছে। এই আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে শিক্ষার্থীরা অনলাইনে ইনকাম করতে পারে এবং কোন কোন প্ল্যাটফর্মগুলি এর জন্য উপযুক্ত। আপনি যদি একজন শিক্ষার্থী হন এবং আপনার পকেট মানির জন্য কিছু অতিরিক্ত ইনকাম করতে চান, তবে এই গাইডটি আপনার জন্য। বেশিরভাগ সময় একজন শিক্ষার্থী অর্থনৈতিক সাহায্যের জন্য তাদের বাবা মায়ের উপর নির্ভর করে থাকে। এমন হয় যে একজন শিক্ষার্থী কিছু পকেট মানি ইনকাম করার জন্য অনেক জায়গাতে পার্ট - টাইম কাজ করে। কিন্তু এখন তার আর কোনো প্রয়োজন নেই আপনারা এখন বাড়িতে বসে অনলাইন ইনকাম করতে পারবেন এবং সেটাই এই আর্টিকলে আপনারা আজ জানতে চলেছেন ১২ টি সেরা উপায় শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার জন্য।
১. ফ্রিল্যান্স লেখালেখি (Freelance Writing)
ফ্রিল্যান্স লেখালেখি কি?
ফ্রিল্যান্স লেখালেখি হলো এমন একটি পেশা যেখানে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন ব্লগ পোস্ট, আর্টিকেল, প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি লিখে অনলাইনে ইনকাম করতে পারেন। এটি একটি খুব জনপ্রিয় উপায় শিক্ষার্থীদের জন্য অনলাইনে ইনকাম করার জন্য, বিশেষ করে যদি আপনি বাংলা বা ইংরেজি ভাষায় দক্ষ হন। আপনি যদি কোনো বিষয়ে ইন্টারেস্টেড থাকেন বা জ্ঞান রাখেন, যেমন ধরুন টেকনোলজি, মোবাইল বা কম্পিউটার, বা ধরুন কোনো রকম গ্যাজেটস, স্পোর্টস, পলিটিক্স, লিটারেচার, ইতিহাস ইত্যাদি। আপনি এই সব সমন্ধে অনলাইনে লিখতে পারেন এবং ইনকাম করতে পারেন। এটি একটি খুব ভালো উপায় শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার জন্য।
কী কী দক্ষতা প্রয়োজন?
ভাষার দক্ষতা: ভাষা ভালোভাবে জানতে হবে, যা লেখার জন্য প্রয়োজনীয়।
লেখার দক্ষতা: ভাল কন্টেন্ট লেখার জন্য বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করে লেখার দক্ষতা থাকা আবশ্যক।
গুগল ডকস বা মাইক্রোসফট ওয়ার্ডের জ্ঞান: এই সফটওয়্যারগুলি ব্যবহার করে লিখতে পারা।
কিভাবে শুরু করবেন?
১. নিজের লেখা উন্নত করতে প্রাথমিকভাবে ব্লগ বা সোশ্যাল মিডিয়ায় লিখুন। কি ভাবে একটি ব্লগ তৈরী করতে হয় তা জানতে এই ভিডিও টি দেখতে পারেন (ভিডিও লিংক)
২. অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলিতে যেমন Upwork, Fiverr অ্যাকাউন্ট তৈরি করুন। Upwork এবং Fiverr বিভিন্ন ধরণের রাইটিং অথবা লেখালিখির কাজ পাওয়া যায়। অনেক বিদেশী কোম্পানির এই সব ট্রাস্টেড ওয়েবসাইট গুলিতে কাজ পোস্ট করে এবং আপনার যদি একটা ভালো প্রোফাইল থাকে তাহলে এই সকল কোম্পানিগুলি আপনার সাথে যোগাযোগ করবে এবং কাজের দাম ঠিক করে। যদি আপনি প্রজেক্ট এ ভালো কাজ করতে পারেন তাহলে এই কোম্পানির আপনার প্রোফাইল এ ভালো রিভিউ শেয়ার করবে এবং তাদের প্রায়াজনের নতুন কাজগুলিও আপনাকে দেবে। এই ভাবে ভালো কাজ করতে থাকলে আপনি ভবিষ্যতে আপনার কাজের দাম অনেকটাই বাড়াতে পারবেন।
৩. কিছু নমুনা কাজ তৈরি করে আপনার প্রোফাইলে আপলোড করুন।
প্ল্যাটফর্মসমূহ
Upwork: এখানে বিভিন্ন প্রজেক্টের জন্য বিড করতে পারেন। আপনি যদি জানতে চান কি ভাবে নিজের কাজের দাম সঠিক ভাবে সেট করতে হয় তাহলে এই গাইডটি অবশ্যই পড়ুন (Click This Link)
Fiverr: এখানে গিগ তৈরি করে আপনার সেবা বিক্রি করতে পারেন। কি ভাবে Fiverr গিগ তৈরি করবেন তা জানতে এই গাইড টি পড়ুন (Click This Link)
Freelancer: এও ফ্রিল্যান্স প্রজেক্টে বিড করা যায়।
সুবিধা ও অসুবিধা
সুবিধা:
সময় নির্ধারণের স্বাধীনতা।
নির্দিষ্ট কাজের জন্য সঠিক মূল্য।
অসুবিধা:
কিছু সময় ক্লায়েন্ট পাওয়া কঠিন হতে পারে।
ডেডলাইন মেনে কাজ শেষ করার চাপ।
আয় কেমন হবে?
প্রথমে শুরুতে ফ্রিল্যান্স লেখালেখি থেকে আপনি প্রতিমাসে ১০,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন, তবে এটি নির্ভর করবে আপনার দক্ষতা ও কাজের পরিমাণের উপর। যেমনটি আগেই আপনাদের জানান হলো যদি আপনারা ভালো কাজ ক্লায়েন্টদের ডেলিভার করতে পারেন তাহলে এই ইনকামের মাত্রাটা অনেকটাই বেড়ে যায়।
২. অনলাইন টিউশনি (Online Tutoring)
অনলাইন টিউশনি কি?
অনলাইন টিউশনি হলো শিক্ষার্থীদের জন্য এমন একটি সুযোগ যেখানে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে অন্য ছাত্রদের পড়াতে পারে। এটি বিশেষত উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের জন্য লাভজনক একটি মাধ্যম। আপনি যদি কোনো সাবজেক্ট বা বিষয়ে ভালো হন এবং সেটিতে যদি আপনি ভালো জ্ঞান অর্জন করে থাকেন তাহলে আপনি সেটি অন্য ছাত্রদের অনলাইনে পড়াতে পারেন। এটি শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার জন্য একটি খুব ভালো উপায়। মনে করুন আপনি গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা বা ইংলিশ যেকোনো বিষয়ে ভালো তাহলে আপনি সেই শিক্ষাটি অন্য একজন ছাত্রকে অনলাইনে শেখাতে পারেন এবং তার বিনিময় প্রতি মাসে নির্দিষ্ট একটি ফিস চার্জ করতে পারেন। আজকালকার বর্তমান যুগে ইন্টারনেটের উন্নতির সাথে সাথে অনলাইনে টিউশনি করা একটি খুবই ভালো সুযোগ।
কী কী দক্ষতা প্রয়োজন?
শিক্ষাগত দক্ষতা: নির্দিষ্ট বিষয়ের উপর গভীর জ্ঞান থাকা।
যোগাযোগ দক্ষতা: শিক্ষার্থীদের সাথে সহজে এবং স্পষ্টভাবে যোগাযোগ করার ক্ষমতা।
ডিজিটাল টুলসের জ্ঞান: ভিডিও কলের জন্য জুম বা গুগল মিটের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা।
কিভাবে শুরু করবেন?
১. নিজের যোগ্যতা এবং দক্ষতা মূল্যায়ন করুন।
২. অনলাইন টিউশন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন।
৩. আপনার প্রোফাইল তৈরি করে এবং প্রচার করুন।
প্ল্যাটফর্মসমূহ
Chegg: বিশ্বব্যাপী ছাত্রদের সহায়তা করতে পারেন। আপনি এই লিঙ্কটির মাধ্যমে Chegg প্লাটফর্ম রেজিস্ট্রেশন করতে পারেন (https://www.cheggindia.com/qa-experts/sign-up/)
Tutor.com: বিভিন্ন বিষয়ে ছাত্রদের পড়ানোর সুযোগ দেয়।
Vedantu: এখানে ভারতীয় ছাত্রদের জন্য অনলাইন টিউশন সুবিধা রয়েছে। আপনি এই লিঙ্কটির মাধ্যমে Vedantu প্লাটফর্ম রেজিস্ট্রেশন করতে পারেন (https://www.vedantu.com/become-a-teacher)
সুবিধা ও অসুবিধা
সুবিধা:
ঘরে বসে কাজ করার সুযোগ।
শিক্ষাগত দক্ষতা বৃদ্ধি।
অসুবিধা:
নিয়মিত সময়ানুযায়ী কাজ করতে হয়।
য়োজনীয় যন্ত্রপাতির ব্যয়।
আয় কেমন হবে?
অনলাইন টিউশনি থেকে আপনি প্রতিমাসে ১৫,০০০ থেকে ৪০,০০০ টাকা অনলাইনে ইনকাম করতে পারেন। ইনকামের পরিমাণ আপনার দক্ষতা এবং পড়ানোর সময়ের উপর নির্ভর করে। অনলাইন টিউশনি একটি অসাধারণ সুযোগ শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার জন্য।
৩. কনটেন্ট ক্রিয়েশন (Content Creation)
কনটেন্ট ক্রিয়েশন কি?
কনটেন্ট ক্রিয়েশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ভিডিও, আর্টিকেল বা পোস্ট তৈরি করেন। আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভাল কনটেন্ট তৈরি করতে পারেন, তবে এটি একটি ভাল অনলাইনে ইনকামের মাধ্যম হতে পারে।
কী কী দক্ষতা প্রয়োজন?
সৃজনশীলতা: নতুন এবং আকর্ষণীয় কনটেন্ট তৈরির জন্য সৃজনশীল মস্তিষ্ক থাকা আবশ্যক।
ভিডিও এডিটিং: ভিডিও তৈরি এবং এডিটিং করার জন্য সফটওয়্যার জ্ঞান থাকা।
মার্কেটিং দক্ষতা: নিজের কনটেন্টের প্রচার ও বিপণন করার জন্য দক্ষতা।
কিভাবে শুরু করবেন?
১. আপনার আগ্রহ এবং দক্ষতা অনুযায়ী একটি প্ল্যাটফর্ম নির্বাচন করুন। যদি ধরুন আপনি টেকনোলজি সমন্ধে আগ্রহ থাকেন বা ধরুন কোনো পড়াশোনার বিষয়ে আপনার দক্ষতা থাকে তাহলে আপনি একটি YouTube চ্যানেলের মাধ্যমে নিজের কনটেন্ট শেয়ার করতে পারেন দর্শকদের জন্য।
২. নিয়মিত কনটেন্ট তৈরি করে আপলোড করুন।
৩. আপনার অডিয়েন্সের সাথে যুক্ত থাকুন এবং তাদের ফিডব্যাক অনুযায়ী কনটেন্ট উন্নত করুন।
প্ল্যাটফর্মসমূহ
YouTube: ভিডিও কনটেন্টের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম। কিভাবে একটি YouTube চ্যানেল খুলবেন তার জন্য এই ভিডিওটি দেখতে পারেন (ভিডিও লিংক)
Instagram: ফটো এবং শর্ট ভিডিও শেয়ার করার জন্য আদর্শ। সঠিক ভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ওপেন করার জন্য এই ভিডিওটি দেখতে পারেন (ভিডিও লিংক)
সুবিধা ও অসুবিধা
সুবিধা:
ক্রিয়েটিভিটি প্রদর্শনের সুযোগ।
বড় অডিয়েন্সের কাছে পৌঁছানোর সম্ভাবনা।
অসুবিধা:
সময়ের প্রচুর প্রয়োজন।
প্রতিযোগিতার উচ্চতা।
আয় কেমন হবে?
কনটেন্ট ক্রিয়েশন থেকে আপনি প্রতি মাসে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা অনলাইনে ইনকাম করতে পারেন, তবে এটি আপনার অডিয়েন্সের আকার এবং প্ল্যাটফর্মের উপর নির্ভর করে। অনেক YouTuber এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অনলাইনে ইনকাম করছেন তবে শুরুতে তারা অনেক ধৈর্য ধরে পরিশ্রম করে গেছে। আপনি যদি মন স্ত্রীর রেখে ধৈর্য ধরে পরিশ্রম করতে পারেন তাহলে কনটেন্ট ক্রিয়েশন একটি সেরা উপায় শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার জন্য।
৪. অনলাইন সার্ভে ও রিভিউ (Online Surveys & Reviews)
অনলাইন সার্ভে ও রিভিউ কি?
অনলাইন সার্ভে ও রিভিউ একটি সহজ মাধ্যম যেখানে আপনি বিভিন্ন সংস্থার জন্য তাদের পণ্য বা পরিষেবার উপর মতামত প্রদান করে অনলাইনে ইনকাম করতে পারেন। এটি একটি সহজ এবং সেরা উপায় শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার জন্য। অনলাইনে অনেক বৈধ সার্ভে ও রিভিউ ওয়েবসাইট আছে যেখানে আপনি প্রতিটি সার্ভে তে ₹৪০০ - ₹৫০০ টাকা ইনকাম করতে পারেন।
কী কী দক্ষতা প্রয়োজন?
মনোযোগ: প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য মনোযোগী হতে হবে।
লিখিত যোগাযোগ দক্ষতা: রিভিউ লিখতে পারা।
কিভাবে শুরু করবেন?
১. নির্ভরযোগ্য সার্ভে ও রিভিউ সাইটগুলি খুঁজে নিন। তা আপনাদের নিচে প্ল্যাটফর্মসমূহ দেওয়া রইলো।
২. সাইটে নিবন্ধন করুন এবং আপনার প্রোফাইল তৈরি করুন।
৩. সার্ভে পূরণ করে অর্থ উপার্জন শুরু করুন।
প্ল্যাটফর্মসমূহ
Swagbucks: বিভিন্ন ধরনের সার্ভে এবং কার্যকলাপের জন্য অর্থ প্রদান করে।
SurveyMonkey:- https://www.surveymonkey.com/
Toluna: পণ্যের মতামত প্রদান করে পুরষ্কার অর্জন করতে পারেন।
InboxDollars: সার্ভে এবং অন্যান্য কার্যকলাপের জন্য নগদ প্রদান করে।
সুবিধা ও অসুবিধা
সুবিধা:
সহজ এবং নির্ধারিত সময় প্রয়োজন হয় না।
বিভিন্ন ধরনের মতামত প্রদান করে অনলাইনে ইনকাম করার সুযোগ।
অসুবিধা:
যদিও বা কাজ তা খুবই সহজ কিন্তু ইনকামের পরিমাণ কম
অনেক সময় ভুয়া সাইটের সমস্যা তাই আপনাদের জানানো রইলো ১০০% বৈধ্য ওয়েবসাইট গুলি যেখানে আপনারা সার্ভে সাবমিট করে অনলাইনে ইনকাম করতে পারবেন।
আয় কেমন হবে?
অনলাইন সার্ভে ও রিভিউ ওয়েবসাইট থেকে আপনি প্রতিমাসে ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা অনলাইনে ইনকাম করতে পারেন। যদিও ইনকামের পরিমান কম কিন্তু এটি একটি খুবই সহজ উপায় শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার জন্য।
৫. এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
এফিলিয়েট মার্কেটিং কি?
এফিলিয়েট মার্কেটিং হলো একটি জনপ্রিয়, সহজ এবং সেরা উপায় শিক্ষার্থীদের অনলাইনে ইনকাম করার পদ্ধতি যেখানে আপনি বিভিন্ন পণ্যের প্রচার করেন এবং প্রতিটি বিক্রয়ের জন্য কমিশন অর্জন করেন। এটি একটি প্যাসিভ ইনকামের উপায় হতে পারে এবং শিক্ষার্থীদের জন্য আদর্শ।
এফিলিয়েট মার্কেটিং শুরু করতে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। সবচেয়ে সহজ এবং সেরা উপায় এফিলিয়াটে মার্কেটিং করার হলো আপনি নিজের ইন্টারেস্ট এবং পছন্দর মতন একটা প্রোডাক্ট নিচে বেছে নিন। যেমন ধরুন আপনি মোবাইল বা তার আনুষঙ্গিক উপকরণ সম্মন্ধে জ্ঞান রাখেন তাহলে আপনি এমনি একটি এফিলিয়াটে মার্কেটিং প্রোগ্রামে যোগদান করুন যেখানে আপনি সেই সকল প্রোডাক্ট গুলোকে বিক্রি করতে পারবেন। যখনি কেউ আপনার এফিলিয়াটে লিংক থেকে প্রোডাক্টটি কিনবে তখনি আপনি একটা সেলের কমিশন পাবেন।
কি ভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন তা জানার জন্য এই ভিডিও গাইডটি ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন এবং একটি নোটবুক এ ইম্পরট্যান্ট পয়েন্টস গুলি লিখে রাখুন (ভিডিও লিংক)
কী কী দক্ষতা প্রয়োজন?
বিপণন দক্ষতা: পণ্য প্রচার এবং মার্কেটিং করার জন্য দক্ষতা।
এসইও জ্ঞান: সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) এর মাধ্যমে আপনার কনটেন্টকে র্যাংক করা।
ব্লগিং বা ভিডিও ক্রিয়েশন দক্ষতা: ব্লগ পোস্ট বা ভিডিওর মাধ্যমে পণ্য প্রচার।
সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল: ভিডিও লিংক
কিভাবে শুরু করবেন?
১. এফিলিয়েট প্রোগ্রামগুলি খুঁজে নিন যা আপনার ব্লগ বা ভিডিওর জন্য উপযুক্ত।
২. এফিলিয়েট লিঙ্কগুলি আপনার কনটেন্টে অন্তর্ভুক্ত করুন।
৩. আপনার কনটেন্টের মাধ্যমে দর্শকদের সেই লিঙ্কগুলিতে পাঠান।
৪. সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল: ভিডিও লিংক
বিপণন দক্ষতা: পণ্য প্রচার এবং মার্কেটিং করার জন্য দক্ষতা।
এসইও জ্ঞান: সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) এর মাধ্যমে আপনার কনটেন্টকে র্যাংক করা।
ব্লগিং বা ভিডিও ক্রিয়েশন দক্ষতা: ব্লগ পোস্ট বা ভিডিওর মাধ্যমে পণ্য প্রচার।
সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল: ভিডিও লিংক
প্ল্যাটফর্মসমূহ
Amazon Associates: পণ্য প্রচারের জন্য একটি জনপ্রিয় এফিলিয়েট প্রোগ্রাম।
ClickBank: বিভিন্ন ডিজিটাল পণ্য প্রচারের জন্য প্ল্যাটফর্ম।
ShareASaleShareASale: বিভিন্ন ক্যাটাগরির পণ্যের এফিলিয়েট প্রোগ্রাম অফার করে।
CJ Affiliate: https://www.cj.com/
EarnKaro: https://earnkaro.com/
সুবিধা ও অসুবিধা
সুবিধা:
প্যাসিভ ইনকামের সম্ভাবনা।
কোন ইনভেন্টরি বা কাস্টমার সার্ভিসের প্রয়োজন নেই।
অসুবিধা:
শুরুতে সময় এবং প্রচেষ্টা প্রয়োজন।
প্রতিযোগিতা বেশী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য এই লিঙ্ক ক্লিক করুন:- view this link
©somewhere in net ltd.