| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আঁকড়ে
সাইফুল ইসলাম সাঈফ
দূর দেশের কন্যার প্রতি আকর্ষণ
আগ্রহ, জানতে, দেখতে, করতে বরণ।
ইচ্ছে তীব্র তাকে আঁকড়ে ধরতে
হাতে হাত রেখে আজীবন চলতে।
কী যে আকাঙ্ক্ষা, রেখেছি লুকিয়ে
অব্যক্ত কথা সব জমা হৃদয়ে।
কিন্তু সে চুপ হয়ে থাকে
খুব মিস করি যে তাকে।
এক পশলা বৃষ্টির জন হাহাকার
শূন্যতার জন্য চিত্ত ফেটে একাকার।
সুপ্রস্তাব করা তো দোষের না
হবে কি আমার হে আল্পনা?
আমার প্রশ্নে তোমার তড়িৎ প্রত্যুত্তর
খুশি করে আমায় আনন্দ ভরপুর!
মুছে দেব তোমার গোপন কষ্ট
তোমায় উপহার দেব ফল সুমিষ্ট।
একবার ডেকে দেখো কতো দ্রুত
তোমায় অনুভব করি মুহূর্তে কত।
তোমায় দিতে চাই স্বর্ণালী মোহর
তপ্ত দুপুরে ছায়া দেব মনোহর।
রঙিন করে সাজিয়ে রাখব রানী
দূর করে দেব যত গ্লানি।
হতে চাই তোমার প্রত্যাশার রাজ
মোহিত হয়ে দেখব তোমার সাজ!
উত্তরা, ঢাকা।
০৬.০৬.২০২৬
©somewhere in net ltd.