নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাল্টে দেবার স্বপ্ন আমার এখনোও গেল না....।

করতে চাই অনেক কিছু কিন্তু পারি না।

মোঃ হারুন অর রশিদ (অমি)

বলার মতো কিছু হতে পারিনি। চেষ্টা করছি ভালো মানুষ হবার।

মোঃ হারুন অর রশিদ (অমি) › বিস্তারিত পোস্টঃ

আমজনতার হয়ে বলছি

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

আমজনতার হয়ে বলছি

-----------------------মোঃ হারুন অর রশিদ (অমি)



জনদরদী জননেতা হতে আমি আসিনি,

এসেছি, আমজনতার প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে।



আমি বলিনি কেন আমরা খেতে পাইনা, পড়তে পারিনা,

কেন আমার ঘড়ের চালে টিন নেই,

কেন দুবেলা দুমুঠো অন্নের নিশ্চয়তা নেই,

কেন রোগে ভুগে বিনা চিকিৎসায় কুকুরের মতো মরতে হয়,

কেন আমার অবুঝ শিশুকে খাবারের জন্য রাস্তায় হাত পাততে হয়,

কেন দ্রব্য মূল্যের উদ্ধগতিতে লাগাম দেওয়া যাচ্ছে না,

কেন ক্লাসের সেরা ছাত্রটির হাতে কলমের বদলে মরনাস্ত্র,

কেন তারা মুক্তবুদ্ধির বদলে টেন্ডারবাজির চর্চা করে,

কেন সর্বচ্চো ডিগ্রী নেবার পরও বড় কর্তার পদলেহন করতে হয়,

কেন পুঁজিবাদের চরমতম নিষ্পেষণে আমরা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছি,

কেন আমাদের ফাইল নড়াতে মোটা অঙ্কের সেলামী দিতে হয়,

কেন প্রশাসন অধিকার বঞ্চিতের হয়ে কথা বলে না।



আমি এসব কোন কেনরই উত্তর জানতে চাই না,

কারন, এমন হাজারো কেনর উত্তর আমার জানা।

আমি শুধু একটাই, শুধুমাত্র একটাই দাবী নিয়ে এসেছি,

কবে, কবে আমাদের অধিকার ফেরত পাব?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.