| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষকগণ হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আর তাদের উপরই পুলিশ হামলা চালিয়েছে তারা দু মুঠো খেয়ে পড়ে বাঁচার অধিকারের দাবি করাতে। যেসব পুলিশ সদস্যরা শিক্ষকদের উপর আক্রমণ চালিয়েছে তারা সরকারী বেতন পান আর কেউ বা উপরি হিসেবে পান মোটা অংকের ঘুষের টাকা। আর যে শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের আপনাদের সমাজের উচুস্তরে পৌঁছিয়েছে তাদের উপর হাত তুলতে একটুকো বিবেকে বাঁধলো না? বিবেক বলে কি কিছুই নেই আপনাদের?? সরকার শিক্ষকদের বেতনভাতা চালুর এই দাবি আদায়ের আন্দোলনকে কিছুতেই রাজনৈতিক বলে দায় এড়াতে পারবে না। বিলাসবহুল বাড়ীতে এসি রুমে বসে আপনাদের বোধগম্য হবে না একদিন না খেয়ে থাকার কস্ট। মোঘল বাদশাহ আলমগীর তার পুত্র কেন তার শিক্ষককে নিজ হাতে পা ধৌত করে দেয়নি সে জন্যে পুত্রকে কঠোর তিরস্কার করেছিল। আর আমরা সেই শিক্ষকদের উপরই পুলিশ লেলিয়ে দেই। আমরা কি সত্যি মানুষ আছি, না কোন জানোয়ারে পরিণত হয়েছি??
শিক্ষক মহোদয়গণ আমরা জাতির পক্ষ হতে ক্ষমা চাচ্ছি আপনাদের নিকট। আমাদের অক্ষমতার জন্যে আমাদের ক্ষমা করবেন। আমরা আপনাদের জন্যে কিছু করতে পারছি না। কারণ হয়তো আমরা মানুষের রুপ ধারণ করে থাকলেও মানুষ নই। বরং পশুদের সকল স্বভাব আমাদের মাঝে জায়গা করে নিয়েছে। আমরা লজ্জিত আপনাদের উপর এই ধরণের নির্লজ্জ আচরণের জন্যে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
সর্বহারা:৭১ বলেছেন: ভালো লিখেছেন।শুভ কামনা।