নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামদুদ্দিন মাছরুর

দেখি আরো।পরে লিখবো।

হামদুদ্দিন মাছরুর › বিস্তারিত পোস্টঃ

আমার বিড়াল কেনা

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

অনেক মানূষের অনেক রকমের পশু পাখি পালার ইচ্ছা থাকে।আমার আর আমার বোনের প্রিয় একটা প্রাণি হলো বিড়াল।তবে আমার থেকে আমার বোনের বিড়ালপ্রীতি অনেক বেশী।একটা বিড়াল থাকা অবস্থায়ও আরেকটা বিড়াল পেলে ও রেখে দেয়।এমন অবস্থা যে বাসায় একরকমের 'বিড়াল আশ্রমের' মত হয়ে গেছে।এরই ধারাবাহিকতায় একদিন বিড়াল বিষয়ক একটা ঝামেলা হয়।বিক্রয় ডট কম-এই ওয়েবসাইটে বুবু(আমার বোনকে আমি এই নামেই ডাকি) একটা বিড়ালের এড দেখে তো পুরা পাগল। ও এই বিড়ালটা কিনবে।মালিকের ঠিকানা আর মোবাইল নম্বরও দেয়া।ঠিকানাটা মোটামোটি আমাদের বাসার কাছেই।দুপুর ২ এর মত বাজে।বুবুর হয়ে আমি মালিকের মোবাইলে কল দিলাম।রিং হচ্ছে।একবার হলো।কল রিছিভ করা হলো না।আবার কল দিলাম।এইবার কেউ ধরলো।মিস্টি গলায় একটা মেয়ে ধরে বললো হ্যালো।আমিও হ্যালো বললাম।আমি বিড়ালের বিষয়টা মেয়েটাকে বললাম।আমার কথা শেষ হতেই মেয়ে পুরো ফায়ার।ওর কথাগুলোর সারমর্ম হলো যে অনেকেই তাকে ফোন করে বিড়ালের কথা জিজ্ঞেস করে।কিন্তু ও কোন বিড়ালের মালিক না।হাহাহাহা।অবস্থা বেগতিক দেখে আমি মোবাইলটা বুবুর কাছে দিলাম।আমিই বিষয়টা ঠিক করতাম কিন্তু দেখলাম যে ওই মেয়ে আমার কোন কথাই শুনছে না।অবিরাম গরম হয়ে কথা বলছে।পরে বুবু ভালো করে কথা বলায় মেয়েটা শান্ত হয়।কলটা কাটার পর বুবুকে আমিও ঝাড়লাম।বললাম যে আর কোনদিনও যেনো বিড়াল কেনা নিয়ে আমার কাছে না আসে।কিন্তু ওই মেয়েটার জন্য খারাপ লাগলো।কেউ না কেউ হয়তো ফাজলামো করে ওর নম্বরটা দিয়েছিলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.