| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল তারাবীর পর তিন বন্ধু রিকশায় করে নিউমার্কেটের দিকে যাচ্ছিলাম টুকটাক কেনাকাটা আর আড্ডা বাজি করার জন্য । বশীর মামার দোকানের সামনে থেকে এক রিকশায় তিনজনে উঠে পড়লাম । রিকশায় উঠেই শুরু হয়ে গেল তিনজনের বকবকানি !! কিছুদূর রিকশা যাওয়ার পর ব্রীজের কারণে উঠতি জায়গা হওয়াতে আমারা তিনজনে রিকশা থেকে নেমে গেলাম । নেমে একটু হেটে গিয়ে ব্রীজের উপর রিকশাটির জন্য অপেক্ষা করতে লাগলাম । একটু পরেই রিকশাটিকে চালক টেনে টেনে ব্রীজের উপর তুললে আমরা ওটাতে উঠে পড়লাম । তিনজনেই বকবক করে বেশ কিছু দূরত্ব পার হওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করলাম পিছন থেকে একজন রিকশাওয়ালা আমাদেরকে উদ্দেশ্য করে এই যে ভাই, এই যে ভাই দাড়ান বলে চিল্লাচ্ছে !!! আমাদের রিকশাওয়ালাকে বললাম একটু দাড়ান তো ভাই কি হয়েছে দেখি । পিছনের রিকশাওয়ালাটা আমাদের কাছে এসেই বলল “ ভাই এটা কোন কাজ করলেন আমার রিকশায় করে এসে আবার অন্য একটাতে উঠে পড়লেন যে” । আমরা তিনজনে ভ্যাবাচেকা খেয়ে রিকশাওয়ালার দিকে থাকিয়ে রইলাম । পরে আসল ব্যাপারটা বুঝতে পারলাম, বুঝে পুরায় মদনা হয়ে গেলাম । আমরা যখন রিকশা থেকে নেমে অপেক্ষা করছিলাম তখন অন্য একটা রিকশাকে আমাদের রিকশা মনে করে উঠে পড়েছিলাম । রিকশাওয়ালার চেহেরা মনে না থাকাতে এই বিপত্তি । পরে অবশ্য দ্বিতীয় রিকশাকে বিদায় করে প্রথম রিকশা করে বাকীটুকু পথ গেলাম । পুরা পথে তিনজনে হাসি ছাড়া আর কোন কথা বলছি কিনা মনে নেই । এখনো হাসি পাচ্ছে ব্যাপারটা মনে পড়লে ।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
এম মশিউর বলেছেন: শুভ ব্লগিং