| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে প্রথম আলো ইপেপার। প্রাথমিকভাবে ছয়টি সংস্করণ (নগর, চট্টগ্রাম, দক্ষিণ, উত্তর, সিলেট ও ময়মনসিংহ) নিয়ে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে প্রথম আলো ই-পেপার।
নতুনভাবে চালু হওয়া এই ই-পেপার পড়তে হলে অনলাইনে পাঠকদের সাবস্ক্রাইব বা নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ন্যূনতম অর্থ দিতে হবে। সে জন্য তাঁরা বিশ্বের যেকোনো স্থান থেকে এই ওয়েবসাইটে ঢুকে নিবন্ধন করতে পারবেন। প্রথম আলো ই পেপারের গ্রাহক ফি নির্ধারণ করা হয়েছে –
১ মাসের জন্য দেশে ৫০ টাকা (বিদেশে ১ মার্কিন ডলার),
৬ মাসের জন্য দেশে ২৫০ টাকা (বিদেশে ৫ মার্কিন ডলার) এবং
১ বছরের জন্য দেশে ৪০০ টাকা (বিদেশে ৮ মার্কিন ডলার)
আগ্রহী পাঠকেরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) , ভিসা কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট বা অর্থ পরিশোধ করতে পারবেন। নতুনভাবে চালু হওয়া এই ই-পেপারে ভবিষ্যতে আরও কিছু সুযোগ-সুবিধা সংযোজন করা হবে।
পাঠকেরা ই-পেপারসংক্রান্ত যেকোনো ব্যাপারে যোগাযোগ করতে পারবেন, ই-মেইল: [email protected] এবং ফোন: ০১৭০৮-৪১১৯৯৭ নম্বরে।
©somewhere in net ltd.