| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে লেখার সুযোগ প্রদানের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই এই ব্লগের এডমিনকে। IT শিল্পে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা এখন কে না জানে। ফ্রীলাঞ্ছিং-এ জড়িয়ে পড়েছে সকল জেলা শহর থেকে শুরু করে গ্রাম বাংলার তরুণরা পর্যন্ত। কিন্তু যে অর্থ তারা উপার্জন করছে তা দেশে আনতেই যত বিপত্তি। Transaction-এর বেশ কয়েকটি দুর্বল মিডিয়া থাকলেও PayPal এর মতো কোন ভাল বিকল্প তারা হতে পারবেনা কখনও। Bangladesh Association of Software and Information Services (BASIS) কয়েকবার PayPal এর প্রতিনিধিদের এনে ঘোষণা দিয়েছিল যে, ২০১২ এর শেষের দিকেই PayPal বাংলাদেশে প্রবেশ করবে বলে আশা করা যায়। জানিনা কেন তাদের এই আশা এখনও স্বপ্নই রয়ে গেল। আসুন আমরা আমদের এই অতি প্রয়োজনীয় দাবিটি লেখনীর মাধ্যমে যথাযত কতৃপক্ষ-এর নিকট বার বার উপস্থাপন করি।
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
পাগলা হট বলেছেন: একাত্ততা প্রকাশের জন্য ধন্যবাদ।
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মিনহাজুল হক শাওন বলেছেন: পেপালের অর্থ দেশে আনা কোন ব্যপারই না, এবং ইহা বৈধ। এখন মোটামুটি সকল ফ্রিল্যান্সিং সাইটই (যেমন ওডেস্ক, ফ্রিল্যান্সার, ফাইভার ইত্যাদি) আপনাকে পেওনার মাস্টারকার্ড দিবে। আপনি মাস্টারকার্ড হাতে পেয়ে একটা পেপাল একাউন্ট খুলবেন। তারপর মাস্টারকার্ডটি দিয়ে ভেরিফাই করলে আপনার পেপাল একটিভ হয়ে যাবে। পেপালের টাকা মাস্টার কার্ড দিয়ে তোলা যায়। UPS নামে একটি সার্ভিস আছে যেটা দিয়ে এটা সহজেই করা যায়। ফলে আপনি একই ডলার পেপাল বা মাস্টারকার্ড যেকোনটা দিয়েই ব্যবহার করতে পারবেন। আমি নিজেও কয়েকবার ডাচ বাংলা এটিএম থেকে টাকা তুলেছি। আর গোটা দুনিয়ায় কেনাকাটা তো আছেই।
বাংলাদেশে পেপাল আনতে গেলে ব্যাংকগুলাকে যথেষ্ট টেকনিকাল ও ডিসপুট ম্যানেজ করার স্কিল থাকতে হবে, সেই সাথে দরকার স্কিল। বর্তমানে তারা অনলাইন ট্রানজাকশনই ঠিকমত ম্যানেজ করতে পারেনা। মনে হয়না এত দ্রুত পেপাল আসবে। তবে পেপাল আসলে আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে পেপালে ডলার লোড করতে পারবেন এই যা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
পত্রদূত বলেছেন: আসলেই এটা খুব দরকার