নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল

আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল

একজন দার্শনিক

আগন্তুক এই পৃথিবীতে তুমি আর আমি কে?

একজন দার্শনিক › বিস্তারিত পোস্টঃ

খুঁজে ফিরি কারে?

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, আমি জীবনের কবিতা লিখি।

বিষাক্ত বাতাসে খুঁজি প্রাণ সঞ্চারী বায়ু, বিকেলের হাওয়া।



আমাকে জীবন দিয়েছে যে, তাকে খুঁজি, সেই অপরাধী!

শব্দ-শৃঙ্খলা শিখিয়েছে, তারপর করেছে কারা বাকরুদ্ধ?



কবিতার খাতা, গদ্যে, পদ্যেও শুধু এক নির্মোহ প্রার্থনা

এভাবে হয়না পূজা! নিয়মের প্রভু, তুমি জানো সবকিছু।



স্বাধীনতা দিয়েছো, বিস্তৃত করেছি যেই চিন্তায় সূক্ষ্ম জাল,

দেখিয়েছো মৃত্যুর ভয়, অন্তিম যাত্রা পথে সত্য সুখের কাল।



ধ্বংসের সাগর নীলে,কবিতার কাগজে নৌকা ভাসিয়ে যাই।

প্রতিকূল বাতাস, ফিরিয়ে দিয়েছে পাখিদের, আজ না কাঁদাই?



খুঁজে ফিরি কারে? আমারে না তারে? সে কে? লুকিয়ে আছে

কোন সে আধারে? তারে আজো খুঁজে না পাই, তবু খুঁজে ফিরি।



:((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.