| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন দার্শনিক
আগন্তুক এই পৃথিবীতে তুমি আর আমি কে?
বিপন্ন শহরের এই পথে আজো রয়ে গেছে বিলুপ্ত সহস্র জীবনের ছাপ।
সভ্য আত্মার কৃত্রিম ছায়ায় বেড়ে উঠেছে আগামীর বিশুদ্ধ দুঃস্বপ্ন,পাপ।
অন্ধকারে ছায়া হারিয়ে আদিম ক্ষতে নাকে আসে বিদঘুটে দুর্গন্ধ, ব্যথা।
সাপের খোলসের মত স্বভাব রাঙিয়ে প্রতি রাতে অবশেষে স্বস্তির নিশ্বাস।
চৌরাস্তায় গতি হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি নিশাচর দার্শনিক কুকুর এসময়
শ্রাব্যতার সীমার ওপাশে শুনতে পায় আদি আত্মার মানবিক আস্তিক আর্তনাদ।
এখানে যৌনতা লুকিয়ে! মন আর দেহ মিলে রূপ দেয় সামাজিক মুখোশের
নারী আর পুরুষে মিশে ওরা আজ পরিণত এক উদ্ভট উভয় লিঙ্গের প্রাণী।
তবু বৈষম্যে ও সংঘাতে মারা যায় সংগ্রামী, নতজানু অনেকে মিথ্যা ভ্রমে।
বিপন্ন শহর দেয়ালে এখনো বঞ্চিত সহস্র ওদেরই অহেতুক মৃত্যুর অভিশাপ।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪
একজন দার্শনিক বলেছেন: ধন্যবাদ।
২|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
শায়মা বলেছেন: অনেক সুন্দর!
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:২২
একজন দার্শনিক বলেছেন: ধন্যবাদ
আনন্দিত হলাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৮
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভালো লাগল।