নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক আর একে দুই যে সত্য, শুধুই তোমার আশেপাশে!! বলতে পার না যে সত্য সৃষ্টির সবখানে!!!

রুবাইয়াৎ ৬৬৬

আমি সাধারন, নিজকে চিনি না আমি অবুঝ, নিজকে বুঝি না তাই নিজ সম্পর্কে লেখার কোন সাহস আমি পাই না!!!

রুবাইয়াৎ ৬৬৬ › বিস্তারিত পোস্টঃ

রিয়েল লাইফ জোকস- নাম বিভ্রাট!!! B:-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

ছোটবেলায় বাবা শিখিয়ে দিয়েছিলেন যেন কখনও কাউকে এ প্রশ্ন না করি, "ভাই, আপনি কি মুসলমান?" উত্তরদাতা যে ধর্মেরই হোক না কেন, সে মনে আঘাত পাবে। সে মুসলমান হয়ে থাকলে ভাববে, আমার চেহারা কি এমন যে আমাকে মুসলমান মনে হয় না! অন্য ধর্মের হলে, মনে করতে পারে, এ কেমন দেশ যেখানে আমাকে সবাই মুসলমান ভাবে!! সবচে সহজ পন্থা হচ্ছে ব্যাক্তির ভালো নাম জিজ্ঞেস করা। যখন নাম বলবে হরপ্রসাদ শাস্ত্রী বা রোমিও গোমেজ, সে যে মুসলমান নয়, এ ব্যাপারে কোন সন্দেহ থাকবে না।



বাবার এ শিক্ষা ফুলপ্রুফ............ ছিলো। অন্তত: জানুয়ারী, ২০১২ পর্যন্ত ছিলো।



পাবলিক হেল্থ গবেষনার কাজে গিয়েছিলাম ঠাকুরগাঁ। তিন দিনের ট্যুর। রানীশংকৈল থানার তিনটি ইউনিয়নের প্রায় পৌনে চারশ পোস্ট- মেনোপজাল মহিলা অংশ নিয়েছিল আমাদের গবেষনায়। সবার রক্তের নমুনা ও জীবনযাত্রা সংক্রান্ত বিভিন্ন তথ্য নেয়া হয়েছিল।

২য় দিনের ঘটনা। পঞ্চাশোর্ধ এক মহিলা বসলেন। তার হাতের স্লিপটা নিলাম। ফিল্ড অফিসারদের মুন্ডুপাত করলাম মনে মনে। তাদের দ্বায়ীত্ব ছিলো আমাদের ক্যাটাগরি অনুযায়ী নিজ নিজ এলাকার মহিলাদের প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করা, নামটাতো ঠিকমতো লিখবে! পুরো ডাক্তারদের মত হাতের লেখা। আসে পাশে কোন ডিসপেনসারী থাকলে না হয় পড়িয়ে নিয়ে আসতাম।

- খালা! স্লিপে আপনার নাম টা পড়তে পারছি না। আপনার নাম টা বলবেন?

- লেখ বাবা, মোর নাম বৈহিতুন।

- (এ্যা, এ আবার কেমন নাম) বৈহিতুন..... আচ্ছা আপনার স্বামীর নাম কি?

- উবারু!

- উবারু?? (কাম সারছে, এখন কি করি)

আমি তখন এ্যানালাইসসি মুডে চলে গেলাম।

- মুসলমান নয় কারন বৈহিতুন বা উবারু মোটেও কোন মুসলিম নাম হতে পারে

- হিন্দু হওয়ার সম্ভাবনা কম, কারন এধরনের বিদঘুটে নাম তো অন্য কোন হিন্দু মহিলার ছিলো না।

- হিন্দু হতে পারে, কারন তার চেহারার কাটিং কিছুটা চাইনীজ ধরনের- ঠিক সেখানকার হিন্দু জনগনের মতো (কিছু মুসলামানদের চেহারাতেও অবশ্য এই কাটিং আছে)। আবার একই কারনে আদিবাসীও হতে পারে।



সিদ্ধান্ত: হিন্দু হবার সম্ভাবনা ৭০%, আদিবাসী ৩০%। তবু জিজ্ঞেস করে নিশ্চিত হওয়াটাই বাঞ্ছনীয়।



- খালা! আপনি কি হিন্দু?

- (বড় বড় চোখ করে) আরে ব্যাডা! মোর নাম শুইন্যা বোজ নাই মুই মোচম্মান!!!



FUCK LOGIC…… X( X(( X(



মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

আগের দিনের মানুষ গুলোর নামই ছিল এমন। :D :D

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

গ্রাম্যবালিকা বলেছেন: বৈহিতুন বা উবারু!! কেমন বিদঘুটে নাম রে বাবা!!

নাম অনুযায়ী লজিক তো মোটামুটি ঠিকি ছিল! অনেকেই এরকমই ধারনা করবে মনে হয়।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

হেডস্যার বলেছেন: :D =p~

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

নাজির আহমদ বলেছেন: বয়স্ক অনেক লোকের বা মহিলার নামই বর্তমানের রিয়েল জোকস :)

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

রুবাইয়াৎ ৬৬৬ বলেছেন: ঐ ঠাকু‍‍‌‌‌‌রগাঁও প্রজেক্টে অংশ নেয়া ৩৫০ এরও বেশি মহিলাদের মধ্যে যত মুসলিম মহিলা ছিলেন, তাদের প্রায় ৪০% মহিলার নাম ছিলো অমুক বেগম, ৪০% মহিলার নাম ছিলো তমুক খাতুন, বাকি ২০% অন্যান্য নাম। অন্যান্যদের মধ্যে একজনের নাম এমন, যে তাকে বেগম কাতারেও ফেলা যায় আবার খাতুন কাতারে ফেলাটাও দোষনীয় নয়।
মহিলার নাম হচ্ছে "বেগম খাতুন"!!! :#) :D =p~ :P =p~

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

আহসান২০২০ বলেছেন: মোর নাম হুইন্না বোঝ না মুই ইন্দু না মোচম্মান!!!!!

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন: =p~ =p~ =p~

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

একটি ছোট্ট ঘটনা এত মজা করে লিখসেন !!

++++++++++++

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

সুখী চোর বলেছেন: FUCK LOGIC…… X(( X(( X((

হা হা হা ....... জট্টিলজ =p~ =p~ =p~ =p~

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

নােয়ফ চৌধুরী বলেছেন: নামটা মনেহয় বিবর্তনীয় রুপ =p~

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

রেজোওয়ানা বলেছেন: Rubaiyat nice post.
Apni ki kindly last line ta edit korbe, plz?

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

doha057 বলেছেন: আজব নামের গজব কাহিনী :P

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন তো ....

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

আলাপচারী বলেছেন: আপনার conclusion comment ভালো হোলো ন।।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

সাইফুল আলী বলেছেন: এ রকম আরও মানুষকে ফেসবুক বা ব্লগে দেখা যায় কিন্তু ;)

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

আলাপচারী বলেছেন: আমি ভোটার লিষ্ট প্রণয়ণে অংশগ্রহণ করেছিলাম। বহু নাম পেয়েছি উদ্ভট। যেমন দুবোন: আবিস্কারি, পরিস্কারি। সামাজিক বিবি। ভোদা মিয়া। আন্দেরে (অন্দকার), আইমত, সাদ্দাম (বহু লোকের) আরও অনেক।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আব্দুর রহ্‌মান বলেছেন: Excellent. Please don't edit/remove the conclusive line. It add's tons of beauty to the whole writing. +++++

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বইয়ের পোকা বলেছেন: তাও ভালো মাইর লাগায় নাই :P :P :P

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
মজা পাইসি পড়ে :) ||

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাক্স বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ ++++++++++++

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

আহ্‌মুদুল বলেছেন: এইটা কি আসল নাম , না ডাক নাম? এইটা যদি ডাক নাম হয় তাইলে আসল নামের কি অবস্থা!!!!!

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

আশিক মাসুম বলেছেন: FUCK LOGIC…… X( X(( X(



হেহেহেহে =p~ :P

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

অন্ধকারের রাজপুত্র বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


+++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.