নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক আর একে দুই যে সত্য, শুধুই তোমার আশেপাশে!! বলতে পার না যে সত্য সৃষ্টির সবখানে!!!

রুবাইয়াৎ ৬৬৬

আমি সাধারন, নিজকে চিনি না আমি অবুঝ, নিজকে বুঝি না তাই নিজ সম্পর্কে লেখার কোন সাহস আমি পাই না!!!

রুবাইয়াৎ ৬৬৬ › বিস্তারিত পোস্টঃ

ফাসি পরবর্তী রাজাকার যন্ত্রনা!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

শাহাবাগের প্রজন্ম চত্বর এখন হাজার-হাজার পোলাপাইনের বাসাবাড়ি। মাঝখানে কর্মসূচিকে ৩ টা - ১০ টা, সাত ঘন্টার রুটিন সমাবেশে পরিনত করার কথা উঠলেও, থাবা বাবার নৃশংস হত্যাকান্ড, মহাযজ্ঞে একেবারে জেট ফুয়েল ঢেলে দিয়েছে। এখন সমাবেশ চলবে ২৪ X ৭, রাজাকারদের ফাসি না দিয়া কেউ উঠবে না, সেই সাথে শিবিররে ঠ্যাঙ্গানি দিতেও সবাই ঐক্যবদ্ধ। এবারে আমার আর কোন সন্দেহই নাই যে এবার জামাতী সব রাজাকার এবং দল ও লীগের মধ্যে সাধু সাজা রাজাকারগুলার সময় শেষ হয়ে গেছে। ফাসির দড়ি এদের চারপাশে পেন্ডুলামের মতো দোল দিতেছে, খালি কুকুর ছানা গুলারে ঝুলাইয়া দেয়ার অপেক্ষা।



আমি শুধু চিন্তা করতেছি, ফাসির পর এদের লাশের কি করা হবে। দেশে মাটিদূষন কম হইতেছে না যে এদেরকে কবর দিয়া দেশের মাটি দূষনরে হার বাড়ানোর কোন মানে নাই। লাদেন কে যেমন সমূদ্র ফেলে দিছে, এদেরকরও এমন কিছু করা যাইতে পারে, কিন্তু মুসলমান হিসেবে এমন কিছু আমি সমর্থন করতে পারি না। আর বাংলাদেশী হিসেবে অনেক সাধনায় জয় করা সমূদ্র কে নষ্ট করার ব্যাপার টি আমার কাছে পছন্দনীয় নয়। তাহলে কি করা যায়?



সরকারের কাছে আমার আকুল আবেদন, পাকিস্তানের সাথে এখনই চুক্তি করে ফেলেন যাতে তারা তাদের প্যায়ারা রাজাকার ভাইদের লাশ নিয়া যাইতে পারে। কারন জীবিত অথবা মৃত, কোন রাজাকারের ঠাই এই দেশে নাই। X(( X( X(( X( X((

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

মশামামা বলেছেন:


ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

নিষ্‌কর্মা বলেছেন:
ভাই দেশের নাম ভুল করলেন এইভাবে? ঐটা হবে FUCKইস্তান।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

খুব সাধারন একজন বলেছেন: ফাসির দড়ি এদের চারপাশে পেন্ডুলামের মতো দোল দিতেছে....... কঠিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.