নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা শান্তিতে বাচতে চাই !!!!!

পিকানুল হাসান

কিছু বলার নাই......

পিকানুল হাসান › বিস্তারিত পোস্টঃ

আজ দেশের এই কি অবস্থা ?

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

আজ দেশের এই কি অবস্থা ? কে বা কারা দায়ী এই অবস্থার জন্য ? আমি এই দেশের একজন নাগরিক, এই নাগরিকত্বের দাবী নিয়ে বলছি, আপনারা যারা এই দেশ পরিচালনা করছেন আপনারাই পারেন দেশের শান্তি ফিরিয়ে আনতে । ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনারা দেশকে যে দিকে নিয়ে যাচ্ছেন তার বর্ণনা দেওয়ার মত ভাষা আমার নেই । আপনারা আমাদের সবার চা্ইতে ভাল জানেন । আমি জানিনা আজ দেশের এই অবস্থা তা কি ১৯৭১ সালের পূর্বের চাইতে ভাল কি না ? যদি ৭১ এর আগে অসতাম হয়তো বলতে পারতাম । কিন্তু এই অধম যতটুকো যানে তার মতে ৫২, ৫৪, ৬৯, ৭১ এসব সংরামে হাজারো লক্ষ মানুষের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েও কি এই দেশের মানুষ শান্তিতে ঘরে ফিরে আসতে পারবেনা ?



কেন অজকের এই অন্দোলন ?

কেন আজও প্রতিদিন খবরের কাগজ খুলে আমার ভাই এর অকাল মৃত্যুর খবর পড়তে হয় । অতো হাজারো লক্ষ মানুষের বুকের তাজা রক্ত দেখেও কি অপনারা শান্ত হবেন না ? আর কত দিন চলবে এই রক্তের বন্যা ? আর কত দিন খবরের কাগজ খুলে পড়তে হবে আজ (১৫০ জন অহত ১৭ জনের মৃত্যু) ? আর কত মায়ের বুক খালি হলে শান্ত হবেন ? নাকি এ দেশে আাদের থাকতে দিবেননা ?

আমি না এ দেশের মানুষ জানতে চায় ? যদি আরো রক্ত নিতে চান, এই রাজ পথে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত ।



“(যে পথ চেয়ে অপেক্ষায় অছে মা । কখন তার অদরের ছেলে বাড়ি ফিরবে । দেশকে ভালবাসি মা । যদি কোনদিন আর না ফিরে আসি ক্ষমা করে দিস মা ।)”

ইতি

তোর দুষ্ট ছেলে



জীবন চাইলে দিয়ে যাব এ জীবন তবু দেশের শান্তির ফয়সালা করোন ।

আপনাদের ক্ষমাতা নিয়ে লড়াই করার জন্য হাজারো লক্ষ মানুষ প্রাণ দেয়নি । সোনার বাংলাদেশের মানুষের শান্তির জন্য তাঁরা প্রাণ দিয়ে গেছে । দেশে শান্তির ব্যবস্তা না হলে তাদের অত্বা শান্তি পাবে না ।

এ দেশের মানুষ শান্তি চায় ।এ দেশের মানুষ আপনাদের কাছে অন্য চায় না, বস্র চায় না, চায় তাদের পরিশ্রম দিয়ে দুবেলা দুমোঠো পুরে শান্তিতে বাঁচতে । আমাদের শান্তিতে বাঁচতে দিন ।



অর কত দিন চলবে হরতাল অবরোধ ?

আমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অমরাই এ জাতির ভবিষ্যত । দেশের এই অচল অবস্থার সাথে সাথে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঠিক মত ক্লাশ করতে পারছি না, পরিক্ষা দিতে পারছি না । অপনারা যদি অলোচনায় না আসোন যদি এই অবস্থান থেকে ফিরে না আসুন, কি হবে আমদের ভবিষ্যত ? কি দিব আমরা এই জাতিকে ? আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আগাবো কি করে ?



অজ স্বাধীনতার ৪২ বছর পর যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে, কিন্তু আজ যারা এই দেশকে নিয়ে খেলা করছে তাদের বিচার কি আমরা দেখথে পারব ?

কিছু জাতি গোস্ঠির জন্য স্বাধীনতাত্তর ৪২ বছর পর যখন দেশ উন্নতির দিকে এগোচ্ছে, যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে বার বার দেশের ভিতর বসে তা বিঘ্নিত করছে । আপনাদের দিকে তাকিয়ে আছি আমরা এ দেশের মনুষ ।



এই দেশ আমার আপনার আমাদের সবার । অমাদের সবচাইতে মূল্যবান সম্পদ মানব সম্পদ, আমরা তার সুষ্ট ব্যবহার না করে নির্বিচারে রাজাকারদের মত মানুষকে মানুষ না ভেবে কুকুরের মত হত্যা করছেন । কিন্তু কি অপরাধ তাদের ?? ( অমরা এ দেশের মানুষ তাই ? অমাদের মা বোনের ইজ্জতের বিনীময়ে এই স্বাধীনতা তাই?)



আমরা ভুলিনাই তাদের যারা ক্ষমতার জন্য নয় এ দেশকে ভালবেশে, এ দেশের মানুষকে ভালবেসে মৃত্যুর পূর্ব পর্যন্ত লড়াই করে গেছেন । আজ বীশ্ববাসী তাদের শ্রদ্ধাভরে স্বরণ করে । তারাই অসল মানুষ ।

অসুন আমরা সবাই তাদের আর্দশকে অনূসরণ করে, দেশ এবং দেশের মানুষকে ভালবেসে, এ দেশের শান্তির ফয়সালা করুন । এই দেশের ১৭কোটি মানুষের আপনাদের দিকে তাকিয়ে আছে । এই দেশের ১৭কোটি মানুষের দিকে তাকিয়ে দেশের শান্তির ফয়সালা করুন । আল্লাহ আপনাদের শান্তির ফয়সালা করবেন । জাতী আপনাদের শ্রদ্ধাভরে স্বরণ করবে আজীবন ।

(পিকানুল হাসান নাঈম)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.