নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো দুচোখে বন্যা

প্রার্থনা কষ্টে ভেঙ্গে দাও আবার , আমি একজীবনে ভাঙ্গা গড়ার কষ্ট নিয়ে , স্রষ্টার সৃষ্টিকে তবু ভাঙ্গতে পারিনা

প্রিন্স মাহমু দ

আমি ভাবছি আবার সেই পুরনো দিনের মত কিছু নতুন কথা গেথে লিখবো গীতি কবিতা

প্রিন্স মাহমু দ › বিস্তারিত পোস্টঃ

নাজিফাহ ও সত্যবদ্ধ অভিমান

২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৪

বি:দ্র/ শহীদ কাদরী তাঁর এক কবিতায় রবীন্দ্রনাথকে

ট্র্যাফিকআইল্যান্ডের সাথে তুলনা করেছিলেন । তাঁর কাছে ক্ষমা চাই ।



আমার প্রেমান্ধ ধ্যানে ...

তুমি ট্র্যাফিক আইল্যান্ড নাজিফাহ

যৌবন তাড়িত কামনায় কোন সাবালিকাকে

ইভটিজিং নামের যৌন প্ররোচনা দিতে গেলে

ট্র্যাফিক পুলিসের মত জরিমানা গুনতে হয় আমাকে

তোমার জন্য যেখানেই যাই

হাত দেখিয়ে বলে দাও

জাগিয়ে দাও বিবেক তীক্ষতায়

তোমার সুনিপুনতায় , রন্দ্রে রন্দ্রে আমি ভদ্র হয়ে উঠি ।



অজোপাড়া গাঁ হাতে নেবার মতো

ঘুড়ি নাটাই উড়ানোর ছলে

চোখে চোখ পড়ে রমণীদের অজস্রবার

সুশীল হওয়ার ভান করে

মানহানি মামলায় খালাস দাও তুমি

বড্ড ভদ্দ্রতার সামাজিক মুখোশের ধারক তুমি!



উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেয়ার গ্র্যান্ডমাস্টার এই আমি

ভদ্দ্রতার মুখোশের ধারক নই

... বাঁধা দাও তুমি

আবারও জলের কিনারের

গাছের মত স্থির ভদ্র হয়ে উঠি ।



ফেসবুকের লাইক শিল্পউৎপাদনে

আমার সক্রিয় কৌশলে বিমোহিত

অনেকে দিয়েছে ... সৌজন্য সাক্ষাতের প্রস্তাব

কমেন্ট শিল্পকারখানায় আমার অবদান উহ্য করা যায়না

তুমি তথ্যমন্ত্রীর মত বাঁধা দিয়ে পোক দিয়েছ

আমি প্রাইভেসি দিয়ে আবার ভদ্র হই ।



তোমার কর্মউদ্যমেহীন হয়ে

মাথা কাটা যায় ...

এবার অন্তত গলিত বরফ হও ...

দিবা রজনীরকোল্ড ড্রিংকস হয়ে

তাড়না দাও ভালোবাসার



নাজিফাহ... ডার্ক রেস্টুরেন্টের মত জিরো বাল্বের

বাতি নিয়ে বসে আছি ।

একগ্লাস অন্ধকার আমি

আর এক গ্লাস জোছনা তুমি ।



(তাইতো বলি , আজো সময় আছে

দাঁড়াও তুমি অখ্যাত বা কুখ্যাত সেই কবির সামনে

সোনার মত তোমার ঐ হাত দু’খানি যেন ম্যাজিক দণ্ড

বলা যায় না , তোমার হাতের ছোঁয়া পেয়ে একদিন সেও হতে

পারে দ্বিতীয় রবি ঠাকুর! - এখনো সময় আছে/সুনীলগঙ্গোপাধ্যায় – একটি ফরাসী কবিতারভাব অনুসরণে)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: তাইতো বলি , আজো সময় আছে
দাঁড়াও তুমি অখ্যাত বা কুখ্যাত সেই কবির সামনে
সোনার মত তোমার ঐ হাত দু’খানি যেন ম্যাজিক দণ্ড
বলা যায় না , তোমার হাতের ছোঁয়া পেয়ে একদিন সেও হতে
পারে দ্বিতীয় রবি ঠাকুর!

অসাধারন

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৯

প্রিন্স মাহমু দ বলেছেন: আমি একবার অনাগত ভয়ঙ্কর সৌন্দর্য স্পর্শ করতে চাই ।

একবার । আমার আজন্ম পাপ যেন মুছে যায় এক ছোঁয়ায় । ধন্যবাদ ভাই ।

২| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:৩০

নস্টালজিক বলেছেন: চমৎকার!

শুভেচ্ছা, প্রিন্স! আর সত্যি প্রিন্স মাহমুদ হলে, প্রিন্স ভাই!:)

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

প্রিন্স মাহমু দ বলেছেন: প্রথমেই ধন্যবাদ !

না , আমি তিনি না , তারপরেও কি আর করা বলুন !

৩| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:২৫

একজন আরমান বলেছেন:
আচ্ছা ভাই এই নাজিফাহটা কে তোমার এক্স জিএফ?

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০১

প্রিন্স মাহমু দ বলেছেন: আরে না ! স্বপ্ন রানী । গার্ল ফ্রেন্ড বানাইতে পারলে ভালোই হইত , বাংলাদেশ কিছু ফালতু কবিতা থেকে মুক্তি পাইত হাহাহাহাহাহা আরমান ভাই ।

৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৩৪

ভূতাত্মা বলেছেন: ভালো। :)

৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

প্রিন্স হেক্টর বলেছেন: কিউরিয়াচ মাইন্দ উয়ান্তস তু নো হু ইজ নাজিফাহ? B:-) B:-)

বাই দ্যা উয়ে তুমি কুথাকার পিরিন্চি? মোরে চেনোতো? B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.