| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিন্স মাহমু দ
আমি ভাবছি আবার সেই পুরনো দিনের মত কিছু নতুন কথা গেথে লিখবো গীতি কবিতা
আমার এক বড় ভাই আছেন যিনি মেটাল ছাড়া শুনেন না । তো তার সাথে কথা হচ্ছে । তিনি আমাকে বললেন , ভাই গতকাল রাতে একটা ঘটনা ঘটছে ।
আমি গম্ভীর হয়ে বললাম , কি ঘটনা ( হাজার হোক ! সিনিয়ার!! )
তিনি বললেন , ঘুমের অপেক্ষা করতে করতে গতরাতে ঘুমিয়ে পড়েছিলাম । তারপর দেখি গুরুদেব ।
আমি বললাম , বলেন কি ? ঘুমের ভেতর গুরু ? তা গুরু কোনটা ?
তিনি বললেন , রবি ঠাকুর
আমি বললাম , তিনি সপ্নে আপনাকে কি বললেন ?
তিনি বললেন , মাথায় হাত বুলাতে বুলাতে , চুলে বিলি কেটে কেটে গান গাচ্ছিলেন
আমি বললাম , এ কি !! কি গান ?
তিনি বললেন , ফুলে ফুলে একটা গান আছে না , সেইটার ইংলিশটা
আমি বললাম , সেইটার ইংলিশ আছে নাকি ( আসলেই জানতাম না )
তিনি বললেন , আছে । তুমি শুনো নাই ?
আমি বললাম , না , শুনান তো দেখি
তিনি বললেন , মনে নেই
তারপর তিনি আসল ব্যোম ফাটালেন , এরপর থেকে খালি মাথায় এই গানটাই ঘুরছে । আমার কি হইল ?
কথার ফাকে তিনি আমাকে গানটার বাংলা ভার্সনের কিছু লাইনও দিলেন
"ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায় "
আমি ভাবছি কেন এই পতন উনার ? ( উধপতন মনে হয় )
উত্তর পাইনি । এই যৌবনকালে তিনি ক্যাটরিনা , সালমা হায়েককে সপ্নে দেখবেন
দেখছেন গুরুদেবকে !!!!!!!!! জাতির বিবেকের কাছে এই প্রশ্নটি আমি রাখলাম । ( যদিও বিবেকের ব্যবহার এখন মখার পুটুতে বিজি )
নিজের অবস্থায় তিনি নিজে শঙ্কিত দেখলাম ।
আমি উনাকে শঙ্কিত অবস্থায় রেখে এলাম ।
বাসায় এসে ভাবতে ভাবতে বুঝলাম , গুরুদেবের মনে হয়
পরকালে কবিতা লেখা , গান বাজনা ছাড়া থাকতে হচ্ছে
তাই ঘুমের ভেতর এসে চুলে বিলি কেটে পরকীয়া সুখ দিচ্ছেন ।
জগত রহস্যময় !
©somewhere in net ltd.