নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো দুচোখে বন্যা

প্রার্থনা কষ্টে ভেঙ্গে দাও আবার , আমি একজীবনে ভাঙ্গা গড়ার কষ্ট নিয়ে , স্রষ্টার সৃষ্টিকে তবু ভাঙ্গতে পারিনা

প্রিন্স মাহমু দ

আমি ভাবছি আবার সেই পুরনো দিনের মত কিছু নতুন কথা গেথে লিখবো গীতি কবিতা

প্রিন্স মাহমু দ › বিস্তারিত পোস্টঃ

নির্বাসন

০১ লা মে, ২০১৩ রাত ৩:৩৪

এখনো বৃষ্টির দিনে

মনে পরে তোমাকে

প্রাদেশিক আবহাওয়ার

সাধারনের ডাকে ।



এভাবেই তুমি আসো

রেখার অঙ্কনে স্মৃতি হয়ে

নানা রঙে ভাসো

নানা পথ বেঁকে গেছে

হারিয়ে তোমাকে

উদগ্রিভ হয়ে তবুও বাঁচি

গনকম্বলের তাপে



স্মৃতির সরণীতে তুমি থাকো

তাই বদলেছিলাম শহর

তোমার কপালে তখন ভরা

বাতাসের কোমলতা- সুগন্ধ বহর



বীমাহীন সে ক্ষতি

শুকোয়নি আজো

আসক্ত এখনো তোমাতে

ভাবি , তুমি ক্যামন আছো ?

এখানে তুমিহীনা গত্যন্তর নেই

তবুও তুমিহীনা রয়েছি বেঁচেই



বিমানের রাস্তার মত

সাজানো তোমার জীবন

বিয়োগান্ত নাটকের নায়ক

আমি - উদ্যেগী সামান্য লক্ষন



জয়যুক্ত পতি ধরে

বিয়ারে চুমুক দিয়ে কাটাও দিন

দেয়ালের খোপে খোপে শতায়ু স্মৃতি

এতিম হয়ে কাঁদে রাত্রিদিন



স্মৃতির অন্তর্বাস নিয়ে

পড়ে আছি আমি আজো

বিবাগি জাহাজ হয়ে

সমাধিমগ্ন যেন নির্বাসনে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ রাত ৩:০৮

কাজী মামুনহোসেন বলেছেন: স্মৃতির অন্তর্বাস নিয়ে
পড়ে আছি আমি আজো
বিবাগি জাহাজ হয়ে
সমাধিমগ্ন যেন নির্বাসনে।

অসাধারন....

২| ০২ রা মে, ২০১৩ রাত ৩:০৯

প্রিন্স মাহমু দ বলেছেন: ধন্যবাদ । মামুন ভাই ।

৩| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:১৪

একজন আরমান বলেছেন:
তুমি আছো বলেই আমি আজও কবিতা লিখে যাই।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

প্রিন্স মাহমু দ বলেছেন: অলস মস্তিষ্ক শয়তানের কারখানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.